Bengal Liberty: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন বর্তমানে বড় পর্দা থেকে দূরে থাকলেও মাতৃত্বের এই সময়টা দারুণ উপভোগ করছেন। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে তাঁদের প্রথম সন্তান দুয়া আসার পর, এখন তাঁরা দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। আর এর মাঝেই ছোট মেয়ের নানা বায়না সামলানোর এক মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দীপিকা, যা মায়েরা একচোট হেসে একেবারে নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারবেন।

মজার ভিডিওতে কী দেখা গেল? (Deepika Padukone)
গর্ভবতী অবস্থায় ভারী কিছু তুলতে বারণ করা হয় ডাক্তারদের তরফ থেকে। কিন্তু ছোট বাচ্চা তো আর তা বোঝে না! ভিডিওতে দেখা গেছে, এক গর্ভবতী মা ঠিক একইভাবে তাঁর জেদি সন্তানকে কোলে তুলে নিচ্ছেন। এই দারুণ রিলটি নিজের ইনস্টাগ্রামে রি-পোস্ট করেছেন দীপিকা, যা দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে সব মায়েরা বেশ মজা পেয়েছেন।

মেয়ের কথাই সব দীপিকার কাছে (Deepika Padukone)
এর আগে এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন যে তাঁর জীবনের এখন একমাত্র বড় অবসেশন বা সবথেকে ভালোবাসার জায়গা হলো তাঁর মেয়ে দুয়া। এছাড়া দীপিকার বাবা তথা কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দীপিকা ও রণবীর দুজনেই ভীষণভাবে মেয়ের যত্ন নেন এবং দারুণভাবে ‘হ্যান্ডস-অন প্যারেন্টস’ বা দায়িত্বশীল বাবা-মা হিসেবে দুয়াকে বড় করছেন। ছোট দুয়াও ট্রেন দেখতে ভালোবাসে, সবার সঙ্গে হাসিমুখে ‘হ্যালো’ বলে মিশে যেতে পছন্দ করে।
আরও খবর
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/02/taslima-nasrin-bangladesh/


