FIR against SRK-Deepika
FIR against SRK-Deepika

বিজ্ঞাপনের চকচকে দুনিয়ার আড়ালে প্রশ্নের পাহাড়, FIR against SRK-Deepika শাহরুখ–দীপিকার নামে প্রতারণার FIR রাজস্থানে

Bengal liberty Desk, ২৮ ডিসেম্বর: হুন্দাইয়ের বিজ্ঞাপনে হাসিমুখে গাড়ির গুণগান করেছিলেন শাহরুখ খান (Sharukh khan)ও দীপিকা পাডুকোন (Dipika Padukone)। কিন্তু বাস্তব চিত্র একেবারেই উল্টো বলছেন এক ক্রেতা। অভিযোগ গাড়ি বিক্রির প্রচারে তারকারা মুখ হলেও, পণ্যের সমস্যায় পাশে পাননি কাউকে। আর সেই কারণেই প্রতারণার অভিযোগে দুই সুপারস্টারের নাম জড়িয়ে FIR হয়েছে রাজস্থানে (FIR against SRK-Deepika)।

ভরতপুরের বাসিন্দা কীর্তি সিংহ থানায় ভোক্তা প্রতারণার অভিযোগে (Consumer Protection Act, 2019) এই FIR দায়ের করেন। দাবি ২৩.৯৭ লক্ষ টাকায় হুন্দাই গাড়ি কেনার পর শুরু হয় ত্রুটির বহর। বহুবার অভিযোগ জানিয়েও সমাধান মেলেনি তার। শুধু কোম্পানি নয়, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় শাহরুখ ও দীপিকার নামও অভিযোগপত্রে যুক্ত করেছেন তিনি (FIR against SRK-Deepika)।

কেন দায়বদ্ধ শাহরুখ-দীপিকা(FIR against SRK-Deepika)?

FIR against SRK-Deepika
FIR against SRK-Deepika

ভারতে হুন্দাই মানেই ‘শাহরুখ’ প্রায় দুই দশক ধরে ব্র্যান্ডের মুখ তিনি। ১৯৯৮-এ স্যান্ট্রো (Santro) থেকে শুরু করে Ioniq 5 বহু ক্যাম্পেইনে ছিলেন উপস্থিত। অটো এক্সপোতেও দেখা গিয়েছে তাঁর অংশগ্রহণ (FIR against SRK-Deepika)।

অন্যদিকে ২০২৩-এ দীপিকা যুক্ত হন ব্র্যান্ডের সঙ্গে (FIR against SRK-Deepika)। ২০২৪ সালে দু’জন একই ফ্রেমে নতুন Creta-র বিজ্ঞাপন করেন আন্ডারকভার এজেন্ট সেজে। অভিযোগকারীর দাবি “সেই বিজ্ঞাপনই আমাকে প্রভাবিত করেছিল গাড়ি কিনতে।”

আইন কী বলছে (FIR against SRK-Deepika)?

FIR against SRK-Deepika
FIR against SRK-Deepika

ভোক্তা সুরক্ষা আইন ২০১৯ (Consumer Protection Act, 2019) অনুযায়ী, বিজ্ঞাপনে বিভ্রান্তি তৈরি হলে কোম্পানি ছাড়াও ব্র্যান্ড অ্যাম্বাসেডরকেও দায়ী করা যায়। এমনকি জরিমানাও হতে পারে।

প্রথমে ব্যক্তিগত অভিযোগ হিসেবে মামলাটি যায় ভরতপুর CJM কোর্ট নং-২-এ। আদালতের নির্দেশের পর মথুরা গেট থানায় FIR রেকর্ড হয় (FIR against SRK-Deepika)। IPC 420-সহ একাধিক ধারায় মামলা চলছে। তদন্তে নেমেছে পুলিশ।

এখন প্রশ্ন হল, সেলেব্রেটি কি শুধুই বিজ্ঞাপনের মুখ? কারণ ভারতে তারকার মুখ দেখে পণ্য কেনা খুব স্বাভাবিক ছবি। কিন্তু পণ্যে সমস্যা হলে দায় কি শুধুই কোম্পানির? না কি বিজ্ঞাপন করা তারকারও দায়িত্ব আছে?

এই ঘটনায় ফের উঠে এসেছে ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের নৈতিকতা ও জবাবদিহির প্রশ্ন। এবার দেখার বিষয়, এই তদন্ত এগোলে বলিউডের দুই সুপারস্টারের ভবিষ্যতে কোনও প্রভাব পড়বে? নাকি মামলা আইনি জটেই আটকে যাবে?

[embedyt] https://www.youtube.com/watch?v=xhYhHYyDIgI[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury