Lionel Messi
Lionel Messi

Lionel Messi Kolkata Chaos: আগমনে আনন্দ-উচ্ছ্বাস, বিদায়ে রয়ে গেল হাজারো প্রশ্ন, ক্ষোভ! মেসিকে ঘিরে যা যা ঘটল আজ সারাদিন

Bengal Liberty Desk, ১৩ ডিসেম্বর, কলকাতা: কুয়াশার চাদরে মোড়া শীতের আকাশ। কনকনে ঠান্ডায় শুক্রবার রাত আড়াইটে নাগাদ বিলাসবহুল পার্সোনাল জেট থেকে কলকাতার মাটিতে পা রাখলেন লিওনেল মেসি (Lionel Messi) (Messi Kolkata Chaos)। সঙ্গে লুইস সুয়ারেস (Luis Suarez), রদ্রিগো দি পল (Rodrigo De Paul)। তিনদিনের ‘গোট ট্যুর ইন্ডিয়া’-র (GOAT Tour India) সূচনা হল কলকাতা থেকেই। এই দিনের জন্য শহর জুড়ে উন্মাদনার আবহ তৈরি হয়েছিল বহু মাস আগে থেকেই।

Lionel Messi (Messi Kolkata Chaos)
Lionel Messi (Messi Kolkata Chaos)

দিনের শুরু (Lionel Messi Kolkata Chaos)

দিন গড়াতে গড়াতে সেই উচ্ছ্বাস কীভাবে ধীরে ধীরে অস্বস্তি, ক্ষোভ আর শেষ পর্যন্ত চরম বিশৃঙ্খলায় বদলে গেল- তার সাক্ষী হয়ে থাকল শনিবারের তিলোত্তমা। ভোরের দৃশ্যটা ছিল চেনা। বিমানবন্দরের বাইরে অপেক্ষা রাতভর। কেউ পতাকা হাতে, আবার কেউ আকাশি-সাদা জার্সিতে। কেউ বা শুধু মোবাইল ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে- এক ঝলক মেসিকে (Lionel Messi in Kolkata) দর্শনের আশায়। কিন্তু কড়া নিরাপত্তার ঘেরাটোপে ব্যাক এন্ট্রি দিয়ে দ্রুত বেরিয়ে যান আর্জেন্তিনীয় ফুটবল তারকা। অপেক্ষারত অধিকাংশ ফুটবলপ্রেমী ভক্তরাই তাঁকে চোখে দেখার সুযোগ পাননি।

দিনভর কর্মসূচি (Lionel Messi Kolkata Chaos)

শনিতে দিনভর কর্মসূচি। বেলা গড়াতেই কাজের গতি বাড়ল। লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তৈরি ৭০ ফুটের মূর্তি (Messi Statue) হোটেল থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন মেসি।আনন্দ, উল্লাসের মাঝেই প্রশ্ন জন্ম দিল মাঠে না এসে মূর্তি উদ্বোধন কেন?

এদিন বেলা ১১টার কিছু পরে যুবভারতী স্টেডিয়ামে প্রবেশ মেসির। কিন্তু মেসির (Lionel Messi Kolkata Chaos) চারপাশে ঘন নিরাপত্তা, ৭০-৮০ জন ‘বিশিষ্ট ব্যক্তি’দের বলয়। গ্যালারির বড় অংশ থেকে ফুটবলের ভগবানকে কার্যত দেখা যাচ্ছিল না। মাঠে তাঁর উপস্থিতি ছিল মাত্র ২০ মিনিটের মতো। তার পর বাকিটা মেসি ভক্তদের কাছে আরও প্রশ্নের জন্ম দিল। আনুষ্ঠানিক সাক্ষাৎের আগেই আচমকাই মেসিকে স্টেডিয়াম থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। আর ওই এক মুহূর্তে বদলে যায় গোটা পরিস্থিতি!

Lionel Messi Kolkata Chaos
Lionel Messi Kolkata Chaos

যুবভারতীতে চরম বিশৃঙ্খলা (Yuva Bharti Krirangan)

ভক্তদের ধৈর্য্যের বাঁধ ভাঙতেই প্রথমে গ্যালারি থেকে আছড়ে পড়ে একরাশ ক্ষোভ। তারপর মাঠে নামার চেষ্টা। চেয়ার থেকে বোতল ভাঙা। ব্যানার ছেঁড়া।পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় নিরাপত্তা বাহিনীকে।ভেস্তে যায় গোটা অনুষ্ঠান। যে যুবভারতী একসময় গর্জে উঠত ফুটবলে, সেই ক্রীড়া প্রাঙ্গণেই চরম বিশৃঙ্খলার ছবি!

ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী (Mamata on Messi)

মেসির সঙ্গে সাক্ষাৎের উদ্দেশ্যে রওনা হলেও পরিস্থিতির খবর পেয়ে মাঝ পথেই কনভয় ঘুরিয়ে ফিরে যেতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রকাশ্যে মেসির কাছে ক্ষমা চান মুখ্যমন্ত্রী। ‘মিসম্যানেজমেন্ট’-এর কথা স্বীকার করেন তিনি (Mismanagement on Messi’s Kolkata Trip) (Lionel Messi Kolkata Chaos)। তদন্তের কথাও ঘোষণা করেন মমতা।

গ্রেফতার মূল আয়োজক শতদ্রু দত্ত (Satadru Dutta arrested) (Lionel Messi Kolkata Chaos)

এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajeev Kumar) সাফ জানিয়ে দেন, গোটা ঘটনার দায় অর্গানাইজারদের। মূল আয়োজক শতদ্রু দত্তকে (Satadru Dutta) গ্রেফতার করা হয়েছে। ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনায় রয়েছে (Lionel Messi Kolkata Chaos)। ভিড়ের অনুমান, টিকিট বিক্রি আর স্টেডিয়ামের সক্ষমতার মধ্যে বড় ফারাক ছিল বলেই উঠে এসেছে প্রাথমিক তদন্তে।

শুরু রাজনৈতিক তরজা (West Bengal Politics) (Messi Kolkata Chaos)

এই ঘটনার পরেই শুরু হয় রাজনৈতিক তরজা। মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসরে নামে বিরোধী দলগুলিও। যুবভারতীর বিশৃঙ্খলা আজ কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে ‘কালো দিন’ বলে বর্ণনা করেন (Lionel Messi Kolkata Chaos) রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

তবে এতো অপেক্ষার পর দিন শেষে কলকাতার প্রাপ্তিই বা কী? মূর্তি উদ্বোধন, ২০ মিনিটের উপস্থিতি আর বিশৃঙ্খলার কলঙ্ক? মেসির অবতরণে যেমন আনন্দ-উচ্ছ্বাস ছিল তেমনি বিদায় বেলায় রয়ে গেল হাজারো প্রশ্ন, ক্ষোভ আর তদন্তের প্রতিশ্রুতি (Lionel Messi Kolkata Chaos)। মেসি রওনা দিলেন হায়দরাবাদ, দিল্লির উদ্দেশ্যে। কিন্তু কলকাতার শনিবার ফুটবলের ইতিহাসে হয়ে রইল এক ব্যর্থ আয়োজনের দিন হিসেবে (Lionel Messi Kolkata Chaos)।

[embedyt] https://www.youtube.com/watch?v=uLi6cdAVzuw[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury