Bengal Liberty: কলকাতা পুরসভা নির্বাচনের আগে ২০৯টি ওয়ার্ডের আসন সংরক্ষণের তালিকা চূড়ান্ত করল প্রশাসন। ৭ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক তথা নির্ধারিত কর্তৃপক্ষ অভিষেক কুমার তিওয়ারি স্বাক্ষরিত নির্দেশে কলকাতা পুরসভার ২০৯টি ওয়ার্ডের মধ্যে কোনগুলি তফসিলি জাতি (এসসি) এবং কোনগুলি মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে, তার তালিকা প্রকাশ করা হয়েছে। ‘দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল ইলেকশনস (রিজার্ভেশন অব সিটস) রুলস, ১৯৯৪’-এর ৩ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশ জারি করা হয়েছে।
নির্দেশে জানানো হয়েছে, কলকাতা পুরসভায় মোট ২০৯ জন সদস্য নির্বাচিত হবেন এবং মোট আসনের সংখ্যাও ২০৯। এর মধ্যে ১৮টি ওয়ার্ড তফসিলি জাতির জন্য সংরক্ষিত রাখা হয়েছে। তালিকায় রয়েছে ২৫, ৩১, ৫২, ৭৫, ১২৫, ১৪৪, ১৫৪, ১৫৮, ১৯২, ১৯৭, ২০০ এবং ২০১ নম্বর ওয়ার্ড-সহ মোট ১৮টি আসন। কলকাতা পুরসভায় তফসিলি উপজাতি বা এসটি-র জন্য কোনও আসন সংরক্ষিত রাখা হয়নি।

এ ছাড়াও মহিলাদের জন্য পৃথক সংরক্ষণ করা হয়েছে। এসসি মহিলাদের জন্য ২৫, ৭৫, ১৫৪ এবং ১৯৭ নম্বর ওয়ার্ড সংরক্ষিত। এসটি মহিলাদের জন্য কোনও আসন রাখা হয়নি। বাকি সাধারণ শ্রেণির মহিলাদের জন্য মোট ৬৬টি ওয়ার্ড সংরক্ষিত করা হয়েছে। সেই তালিকায় ১, ৪, ৭, ১০, ১৩, ১৬, ১৯, ২২, ২৬, ২৯, ৩৩, ৩৬, ৩৯, ৪২, ৪৫, ৪৮, ৫১, ৫৫, ৫৮, ৬১, ৬৪, ৬৭, ৭০, ৭৩, ৭৭, ৮০, ৮৩, ৮৬, ৮৯, ৯২, ৯৫, ৯৮, ১০১, ১০৪, ১০৭, ১১০, ১১৩, ১১৬, ১১৯, ১২২, ১২৬, ১২৯, ১৩২, ১৩৫, ১৩৮, ১৪১, ১৪৫, ১৪৮, ১৫১, ১৫৫, ১৫৯, ১৬২, ১৬৫, ১৬৮, ১৭১, ১৭৪, ১৭৭, ১৮০, ১৮৩, ১৮৬, ১৮৯, ১৯৩, ১৯৬, ২০২, ২০৫ এবং ২০৮ নম্বর ওয়ার্ড রয়েছে।
আরও খবর
ফলে কলকাতা পুরসভার আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে পুরভোটের প্রস্তুতিতে আরও এক ধাপ এগোল প্রশাসন।


