Bengal Liberty, ৩ এপ্রিল ২০২৬ :
এই বছরের শুরুর দিকে এক বিতর্কিত ঘটনার সূত্র ধরে রাজনীতি তে লেগেছে নতুন রং। ২৫ জানুয়ারি জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন শাসক দলের সাংসদ মিমি চক্রবর্তী বনগাঁর একটি অনুষ্ঠানে বেশ দেরি করে পৌঁছান। তখনই অনুষ্ঠানের আয়োজক তনয় শাস্ত্রী মিমিকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন।

এফআইআর Tanay Shastri join BJP
পুলিশের অনুমতি নিয়েই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল, কিন্তু মিমি অনেকটাই দেরিতে আসার কারণে অনুষ্ঠানের সময়সীমা পেরিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করেই পাল্টা অভিনেত্রী স্থানীয় থানায় তনয় শাস্ত্রী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

তনয় শাস্ত্রীর বিজেপিতে যোগদান :
বিধানসভা নির্বাচনের মাঝেই হাবড়ার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন বিতর্কিত মুখ তনয় শাস্ত্রী। একটি অনুষ্ঠানে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। তবে ঠিক কেন তাঁর বিজেপিতে যোগদান, সে বিষয়ে নিজেই স্পষ্ট করে জানান তিনি।
আরও খবর
বিজেপিতে যোগ দিয়েই বড় বার্তা :
তনয় শাস্ত্রীর দাবি — ” নরেন্দ্র মোদির প্রতি ভালোবাসার কারণেই আমার বিজেপিতে যোগদান। দেশের প্রতি তাঁর কাজ ও দায়িত্ববোধ আমাকে উজ্জীবিত করেছে। শাসক দল তৃণমূল আমাকে নানা ভাবে সমস্যায় জর্জরিত করেছে। রাজনৈতিক শক্তি প্রয়োগ করে আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। তাই আমি আজ বড় একটি সিদ্ধান্ত নিলাম “। তনয় শাস্ত্রীর বিজেপিতে যোগদান ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে, তা জানা যাবে খুব শীঘ্রই।


