Tollywood Artist Forum Committee
Tollywood Artist Forum Committee

Tollywood Artist Forum Committee: টলিউডের প্রথম সারির তারকাদের নিয়ে আর্টিস্ট ফোরামের নতুন বোর্ড, এবার কি বদলাবে শিল্পীদের ভবিষ্যৎ?

Bengal Liberty, Kolkata:

আর্টিস্ট ফোরামের নির্বাচনের পর প্রকাশ্যে এল নতুন দায়িত্ব বণ্টন(Tollywood Artist Forum Committee)। সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন রঞ্জিত মল্লিক। কার্যকরী সভাপতির পদে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সংগঠনের নতুন কমিটিতে টলিউডের একাধিক প্রথম সারির তারকার উপস্থিতি এবার বিশেষভাবে নজর কাড়ছে।

নতুন কমিটিতে কারা কোন দায়িত্বে?

সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, ভরত কল, লাবণী সরকার ও শাশ্বত চট্টোপাধ্যায়। সাধারণ সম্পাদক হয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়(Tollywood Artist Forum Committee)। সহকারী সম্পাদক পদে রয়েছেন আবির চট্টোপাধ্যায় ও দেবদূত ঘোষ।

যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বে চন্দন সেন ও শুভাশিস মিত্র। কোষাধ্যক্ষ বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং সহকারী কোষাধ্যক্ষ দিগন্ত বাগচী। এবং কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন কুশল চট্টোপাধ্যায়, জয়ন্ত দত্ত বর্মন, গৌরব চট্টোপাধ্যায়, পায়েল দে, বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায় ও শুভ্রজিৎ দত্ত।

Tollywood Artist Forum Committee
Tollywood Artist Forum Committee

প্রযুক্তির ওপর জোর দিয়ে নতুন উদ্যোগ

সংগঠন সূত্রে জানা গিয়েছে, সদস্যদের দীর্ঘদিনের সমস্যা কমাতে ডিজিটাল পরিষেবার ওপর জোর দেওয়া হচ্ছে। ওয়েবসাইট আপগ্রেডের পাশাপাশি একাধিক নতুন ফিচার চালুর পরিকল্পনা হয়েছে(Tollywood Artist Forum Committee)। ‘মেম্বার্স কর্নার’-এর মাধ্যমে শিল্পীরা স্বল্প খরচে নিজেদের প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে পারবেন। অন্যদিকে ‘কাস্টিং কর্নার’-এ সদস্যরা বিনামূল্যে তথ্য জমা দিয়ে কাজের সুযোগের সঙ্গে যুক্ত হতে পারবেন। এছাড়া ‘ই-শুটিং ডায়েরি’ চালু হলে শিল্পীরা নিজেরাই প্রতিদিনের কাজের ডিজিটাল রেকর্ড রাখতে পারবেন। মোবাইল অ্যাপ আনার পরিকল্পনাও সংগঠনের

সংগঠনকে আরও সহজলভ্য করতে ভবিষ্যতে মোবাইল অ্যাপ আনার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে(Tollywood Artist Forum Committee)। এর ফলে সদস্যরা ঘরে বসেই অভিযোগ, কাজের তথ্য বা প্রোফাইল আপডেট করতে পারবেন।

বর্তমানে নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কাজ কীভাবে এগোয় এবং শিল্পীদের স্বার্থে নতুন উদ্যোগ কতটা বাস্তবায়িত হয়, সেদিকেই এখন নজর টলিউড মহলের।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury