Tollywood New Year Resolution
Tollywood New Year Resolution

সমালোচনা-ঝড় সামলে ২০২৬-এ কী শপথ নিলেন টলি তারকারা? (Tollywood New Year Resolution)

Bengal liberty Desk, ৩১ ডিসেম্বর, কলকাতা: সোশ্যাল মিডিয়া এখন সেলিব্রিটিদের জন্য যেমন বিশাল বড় প্ল্যাটফর্ম, তেমনই প্রতিদিনের পরীক্ষা। কোথাও একটি মন্তব্য, কোথাও কোনও ছবি নিমেষে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তারকারা। প্রশংসার পাশাপাশি সমালোচনা, কটাক্ষ, বিতর্ক। সব মিলিয়ে ২০২৫ ছিল কিছু সংখ্যক টলি তারকাদের রোলার কোস্টার বছর। চলতি বছরে দেবের মন্তব্য থেকে শুরু করে কাঞ্চন–শ্রীময়ীর ব্যক্তিগত পোস্ট সবকিছুই একাধিকবার বিতর্কের জন্ম দিয়েছে। তালিকায় রয়েছেন শ্রীলেখা মিত্র, রাজ চক্রবর্তীর মতো অভিনেতা-পরিচালকও (Tollywood New Year Resolution)। বছর জুড়ে সোশ্যাল মিডিয়া তাঁদের দিয়েছে প্রশংসা যেমন, তেমনই এনে দিয়েছে ট্রোলিং ও চাপ। তাই অভিজ্ঞতায় সমৃদ্ধ ২০২৫-কে পেছনে রেখে, নতুন বছরে প্রবেশের আগে তারকারা ঠিক কোন বদল আনবেন নিজেদের আচরণে, আর কোন পথে এগোবেন দর্শকের সামনে?

সমালোচনার আগুন পেরিয়ে নতুন বছরে তারকারা নিজেরা কী প্রতিজ্ঞা করলেন? (Tollywood New Year Resolution)

দেব
বক্স অফিস পরিসংখ্যান থেকে ব্যক্তিগত মন্তব্য,বছরজুড়ে দেবের কথাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল আলোচনার ঢেউ। কখনও উচ্চারণ, কখনও মতামত, কখনও সহ-অভিনেত্রীকে নিয়ে মন্তব্য সবই পৌঁছে যায় আক্রমণের কেন্দ্রে। কিন্তু নতুন বছরে তিনি শিখেছেন একটাই জিনিস – “সবাই খুশি হবে — এমন প্রত্যাশা নেই। যত কম মন দেওয়া যাবে, তত ভালো।”
অভিনেতার রেজুলেশন কী? এই প্রশ্ন করাতে তিনি বলেন ‘আরও কম প্রতিক্রিয়া, আরও বেশি কাজ”।

                                                                     রাজ চক্রবর্তী

Tollywood New Year Resolution
Tollywood New Year Resolution


ট্রোলিং তাঁর নতুন নয়। স্ত্রী শুভশ্রীর পাশে দাঁড়ানো হোক, ব্যক্তিগত পোস্ট হোক কিংবা মত প্রকাশ রাজ প্রায়ই শব্দবাণের লক্ষ্যবস্তু। তবে পরিচালকের মনোভাব দৃঢ়
“সমালোচনা চলুক। কেউ কিছু বললে কাজ থেমে যায় না।”
২০২৬-এ লক্ষ্য কী? প্রশ্ন করতেই বলেন নেতিবাচকতা পাশে ফেলে আগের মতো স্বচ্ছন্দে নিজের কথা বলব।

শ্রীলেখা মিত্র
মত প্রকাশে তিনি রাখঢাক করেন না অভিনেত্রী আর তাই ট্রোলিং, আক্রমণ, অপমান সবই তাঁর পরিচিত। আন্দোলন থেকে পশু অধিকার, ব্যক্তিগত অভিযোগ সবমিলিয়ে অল্পতেই উত্তাপে ফেটে পড়েছে নেটদুনিয়া। কিন্তু শ্রীলেখার সিদ্ধান্ত আলাদা তিনি বলেন “আমি আমার মতো। মানুষ আমার কণ্ঠ শুনেছে সেটাই পাওনা।”
নতুন বছরে তাঁর রেজুলেশন কী? তিনি এক কথায় বলেন রাগ নিয়ন্ত্রণে রাখা বাকি সব একই তেজে।

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী
পারিবারিক ছবি, ব্যক্তিগত মুহূর্ত, মেয়েকে নিয়ে কটাক্ষ বছরজুড়ে সোশ্যাল মিডিয়ায় বারবার সমালোচনার মুখোমুখি হয়েছেন এই দম্পতি। কমেন্টবক্স এর মন্তব্যের ঝড় পৌঁছেছিল পুলিশের দরজা পর্যন্তও। আবার কখনও মেয়ে কৃষভির সঙ্গে বাবা কাঞ্চনের মুখের গড়ন, আবার কখনও দম্পতির আদুরে ছবি দেখে কটাক্ষ ধেয়ে এসেছে বারংবার । যদিও কাঞ্চন বলেন, ‘‘আমি নতুন বছরে সকলের জন্য শুধু শুভ কামনা করতে পারি। বাকি আমরা দু’জন, যেমন যা করছিলাম, সেটাই করব। আর নতুন বছরে আরও বেশি করে পত্নীনিষ্ঠ হয়ে থাকব।

২০২৫ শিখিয়েছে জনপ্রিয়তার সাথে আসে কটাক্ষের বোঝাও। তাই বছরের শেষে কেউ শিখলেন ধৈর্য, কেউ সিদ্ধান্ত নিলেন আরও শান্ত থাকার, আর কেউ বললেন বদলাবেন না, নিজের মতো চলবেন।

[embedyt] https://www.youtube.com/watch?v=5ug_aOm7TUk[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury