Ramayan
Ramayan

Ramayan : ‘রামায়ণের মতো সিনেমা যুগে একবারই হয়, অস্কারে না গেলে আমি খুব হতাশ হব’, স্পষ্ট বার্তা দেবেন্দ্র ফাডনাবিসের!

Bengal Liberty

৩০ জুলাই বহু প্রতীক্ষিত ও বহুচর্চিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসে। হিন্দির(Ramayan) পাশাপাশি তামিল, তেলুগু ও কন্নড় ভাষাতেও মুক্তি পায় রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ’-এর ৪ মিনিট ১০ সেকেন্ডের ট্রেলার। কিছু দিন আগেই ইংরেজি ভাষাতেও সারা বিশ্বে প্রকাশ্যে এসেছে ছবিটির ট্রেলার। ইতিবাচক হোক বা নেতিবাচক—সব মিলিয়ে এখন সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটাই নাম, ‘রামায়ণ’।

Advertisement
Advertisement

সমর্থনের সুরে দেবেন্দ্র ফাডনাবিস(Ramayan)

এই আলোচনার মধ্যেই ‘রামায়ণ’-কে শুভেচ্ছা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিস। শুধু শুভেচ্ছা জানানোই নয়, ছবিটি অস্কারে মনোনীত না হলে তিনি ব্যক্তিগত ভাবে হতাশ হবেন বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। পাশাপাশি, এই ধরনের সিনেমা যুগে একবারই তৈরি হয় বলেও মন্তব্য করেছেন ফাডনাবিস। দেখে নেওয়া যাক, তাঁর বক্তব্যের মূল অংশ।

প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী(Ramayan)

ফাডনাবিস বলেন, “রামায়ণ শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়। এই গল্পগাথা ছোটবেলা থেকেই আমাদের পড়ানো হয়। রামায়ণ, মহাভারত পড়লে জীবনের চরিত্রের দিক থেকে অনেক বেশি সুফল পাওয়া যায়। আমি নীতেশ তিওয়ারি, নামিত মালহোত্রা, রণবীর কাপুর, যশ এবং এই ঐতিহাসিক চলচ্চিত্রের সঙ্গে যুক্ত প্রত্যেককে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। এই ধরনের চলচ্চিত্র যুগে একবারই তৈরি হয়।

Ramayan
Ramayan

রামায়ণের মতো একটি সিনেমায় ছেলের আত্মত্যাগ, বাবার বলিদান, অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়—এই সব কিছু থাকা সত্ত্বেও যদি তা অস্কারে না যায়, তাহলে ব্যক্তিগত ভাবে আমি খুব হতাশ হব। রামায়ণের মতো ঐতিহাসিক সিনেমা অবশ্যই অস্কারে যাওয়া উচিত।”‘রামায়ণ’-কে কেন্দ্র করে দর্শকদের মধ্যে উন্মাদনা আগে থেকেই ছিল। দেবেন্দ্র ফাডনাবিসের এই জোরালো বার্তার পর সেই উন্মাদনা আরও কয়েক গুণ বেড়েছে। এবার দেশীয় ও আন্তর্জাতিক বক্স অফিসে ‘রামায়ণ’ কতটা সাফল্য পায়, সেটাই দেখার।

 

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury