Messi meet SRK at Kolkata
Messi meet SRK at Kolkata

Messi meet SRK at Kolkata: ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলকাতায় বিশ্বকাপজয়ী মেসি, দেখা করলেন বলিউড বাদশা। বিশৃঙ্খল পরিস্থিতি যুবভারতীতে

Bengal Liberty Desk, ১৩ ডিসেম্বর, কলকাতা: ১৪ বছর পর দ্বিতীয় বারের জন্য কলকাতায় পা দিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। শীতের কুয়াশায় মোড়া শুক্রবার রাত আড়াইটে নাগাদ কলকাতায় পৌঁছান তিনি। অন্যদিকে ভোরবেলায় ছোট ছেলে আব্রামকে নিয়ে কলকাতায় এসেছেন শাহরুখও। হোটেলেই দেখা হল লিয়োনেল মেসি এবং শাহরুখ খানের। মেসির সাথে এসেছেন ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল। যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুষ্ঠানের আগে স্টেডিয়াম সংলগ্ন হোটেলে বলিউড বাদশাকে দেখে হাসিমুখে হাত বাড়িয়ে দেন ফুটবলের রাজপুত্র। কাছে টেনে নেন আব্রামকে।

Messi meet SRK at Kolkata
Messi meet SRK at Kolkata

শাহরুখের সাথে দেখা করলেন মেসি (Messi meet SRK at Kolkata)

দ্বিতীয়বার কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি। ২০১১ সালে তিনি এসেছিলেন আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে। এবার এসেছেন বিশ্বকাপজয়ী হয়ে। সারাদিনে তাঁর কী কী কর্মসূচি দেখে নিন এক ঝলকে –

মেসির কর্মসূচি 

১৪ বছর পর মেসি কলকাতায় এসেছেন। তবে, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার কয়েক ঘণ্টার জন্য শহরে এসেছেন।

সকাল ১০.৩০ থেকে ১১.১৫ ভার্চুয়ালি নিজের মূর্তি উন্মেচন করবেন এলএম টেন (LM-10)।

১১.১৫ মিনিটে হোটেল থেকে যুবভারতীতে রওনা দেবেন।

দুপুর ১২টায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

দুপুর ১২ থেকে ১২.৩০ পর্যন্ত সেলিব্রিটি ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা এবং সংক্ষিপ্ত আলাপ পর্ব। অনুষ্ঠান শেষে বিমানবন্দরে চলে যাবেন মেসি।

দুপুর ২টোয় হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন।

১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বই। দুপুর ৩.৩০টে নাগাদ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় ‘প্যাডেল কাপ’-এ অংশ নেবেন তিনি।

১৫ ডিসেম্বর মেসি যাবেন দিল্লি। প্রথমে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

তবে, বেলা ১২:১৫ প্রবল বিশৃঙ্খলার মধ্যেই যুবভারতী ছেড়ে বেরিয়ে যান মেসি। পরবর্তীতে আরও বেশ কিছু অনুষ্ঠানে থাকার কথা ছিল তাঁর। অপরদিকে মেসিকে মাঠ থেকে সরিয়ে দিতেই ক্ষোভে ফেটে পড়ে গ্যালারি। চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

[embedyt] https://www.youtube.com/watch?v=QLWhecq6PLQ[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury