Amit Shah
Amit Shah

Amit Shah: কয়েকঘণ্টার বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, ‘চার্জশিট’ ঘিরে বিজেপির তৎপরতায় ক্রমশ বাড়ছে নির্বাচনী উত্তাপ

Bengal Liberty Desk, ২৭ মার্চ, কলকাতা: আজ, শুক্রবার রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত বিজেপির চার্জশিট প্রকাশকে কেন্দ্র করেই তাঁর এই সংক্ষিপ্ত সফর। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অমিত শাহের এই কয়েক মুহূর্তের বাংলা সফর যে তাৎপর্যপূর্ণ হতে চলেছে সে বিষয়ে সন্দেহ নেই। সূত্রের খবর, শুক্রবার রাতে বঙ্গে থেকে শনিবার বিজেপির ‘ইস্তাহার’ প্রকাশের পরমুহুর্তেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)।

শাহের সংক্ষিপ্ত বঙ্গ সফর (Amit Shah)

Amit Shah
Amit Shah

বিজেপি সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ দিল্লির সর্দার পটেল মার্গের তাজ প্যালেস থেকে রওনা দেবেন শাহ। জেনারেল অ্যাভিয়েশন টার্মিনাল ৪ থেকে তাঁর বিমান ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে এবং কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা রাত ১১টা ৪০ মিনিটে। সেখান থেকে সরাসরি নিউ টাউনের একটি হোটেলে পৌঁছে রাত্রিযাপন করবেন তিনি।

শনিবার বিজেপির ‘চার্জশিট’ প্রকাশের পর দুপুরেই ফের দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

অমিত শাহের সফরসূচি ও নিরাপত্তা ব্যবস্থা (Amit Shah)

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার বেলা ১২টা নাগাদ নিউ টাউনের হোটেলেই সাংবাদিক বৈঠক করবেন, যা চলবে বেলা ১টা পর্যন্ত। এরপর ১টা ৫ মিনিটে তিনি হোটেল ছাড়বেন এবং কলকাতা বিমানবন্দর থেকে তাঁর বিমান দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে বেলা ১টা ২০ মিনিটে। শাহ জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেয়ে থাকেন। ফলে কলকাতায় তাঁর এই সফরে সঙ্গী থাকবেন বিশেষ নিরাপত্তারক্ষীরা। পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

‘চার্জশিট’ আগে, ইস্তাহার পরে (Amit Shah)

Amit Shah
Amit Shah

এখনও পর্যন্ত বিজেপি সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি। এখনও বাকি ১৯টি বিধানসভা কেন্দ্র। যদিও এর মধ্যেই রাজ্যজুড়ে পুরোদমে প্রচার শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার রমনবমী উদযাপনকে কেন্দ্র করে পদ্মশিবির বিশেষ প্রচার কৌশল নিয়েছে। উল্লেখযোগ্যভাবে, এখনও দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ্যে আসেনি। বিজেপি সূত্রে খবর, প্রথমে তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করা হবে, তারপর প্রকাশ পাবে ইস্তাহার। অর্থাৎ, বিজেপির দাবি আগে রাজ্যের সমস্যা বা রোগ চিহ্নিত করে, পরে তার সমাধানের রূপরেখা তুলে ধরার কৌশল নিয়েছে দল। শাহের এই সফরও সেই পরিকল্পনারই অংশ।

‘চার্জশিট’-এ মমতা সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ (Amit Shah)

বিজেপির আসন্ন চার্জশিট’-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরা হবে, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে স্থানীয় সমস্যা ও আঞ্চলিক ইস্যু ভিত্তিক চার্জশিট’ প্রকাশ করা হয়েছে। এবার গোটা রাজ্যের নিরিখে একটি সামগ্রিক অভিযোগপত্র বা সামনে আনার প্রস্তুতি নিচ্ছে দল।

আরও পড়ুন-

Amit Shah-Suvendu on Modi Brigade: ব্রিগেড থেকে তৃণমূলকে সরানোর ডাক! মোদির সভার পর আক্রমণে শুভেন্দু–অমিত শাহ

Rahul Gandhi defamation case: অমিত শাহকে নিয়ে মানহানির মামলায় রাহুলের আদালত হাজিরা, অভিযোগ ভিত্তিহীন দাবি কংগ্রেস নেতার

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি মেয়াদে মোট ১৫ বছরের শাসনে রাজ্যের অবনতির ১৪টি মূল ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে এই রিপোর্টে। শুধু মুখ্যমন্ত্রীই নন, বিজেপির অভিযোগপত্রে একই সঙ্গে কাঠগড়ায় তোলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। এখন সকলের মধ্যেই টানটান উত্তেজনা, ঠিক কী কী অভিযোগ তুলে আনতে চলেছে বিজেপি।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury