Amit Shah in Siliguri
Amit Shah in Siliguri

বঙ্গ সফরে অমিত শাহ(Amit Shah): বিমানবন্দরে স্বাগত, নিউটাউনের হোটেলে জরুরি বৈঠকের প্রস্তুতি

Bengal liberty, কলকাতা –

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)বঙ্গ সফরে এসে পৌঁছেছেন। মোদির পরেই বাংলায় পা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, সাংসদ সমীক ভট্টাচার্য, বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। এই সফরকে ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক গুরুত্ব আরোপ করা হচ্ছে।

Amit Shah
Amit Shah

হোটেলের উদ্দেশে রওনা(Amit Shah)

ঘড়ির কাঁটায় ৯টা ৫৪ মিনিটে হোটেলের উদ্দেশে রওনা
দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হবে গুরুত্বপূর্ণ আলোচনা।
বিমানবন্দর থেকে বেরিয়ে ঠিক নিউটাউনের একটি হোটেলের দিকে রওনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বিজেপির শীর্ষ নেতৃত্বদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা ও আগামী দিনের সাংগঠনিক রণকৌশল নিয়ে এই বৈঠকে রাজ্যের বহু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury