Arabul Islam Joins ISF
Arabul Islam Joins ISF

Arabul Islam Joins ISF: ভাঙড়ের ‘নেতা’র ISF যোগের জল্পনায় সরগরম রাজনীতি

Bengal liberty, ১৮ ই মার্চ :

আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই ভাঙড়ের রাজনৈতিক সমীকরণে(Arabul Islam Joins ISF) বড়সড় রদবদল! ভোট ঘোষণার পরই দলত্যাগ করেছেন ভাঙরের এক সময়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম। শোনা যাচ্ছে, এবার ISF – এ যোগ দিতে চলেছেন তিনি। তিনি কি সত্যিই নওশাদ সিদ্দিকির সঙ্গে কথা বলেছেন? – সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুললেন ভাঙড়ের ‘ তাজা নেতা ‘ আরাবুল।

Arabul Islam Joins ISF
Arabul Islam Joins ISF

কেন এই দলত্যাগের সিদ্ধান্ত নিলেন আরাবুল? (Arabul Islam Joins ISF)

ভোটের মুখে ভাঙরের রাজনীতিতে নয়া রদ বদল। তৃণমূল ছাড়লেন ‘ ভাঙড়ের ত্রাস ‘। গত কয়েক বছর ধরেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল তাঁর। এক সময়ের দাপুটে নেতাকে সরিয়ে ভাঙড়ে শওকত মোল্লাকে কার্যত ‘ প্রোমোট’ করার কারণেই তাঁর দলত্যাগ বলে শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে।

ISF এ যোগদান নিয়ে আরাবুলের বক্তব্য (Arabul Islam Joins ISF):

ISF – এ যোগদান নিয়ে আরাবুল জানিয়েছেন, ‘ আমি কোন দলে যোগ দেব এখনও সিদ্ধান্ত হয়নি। আজ কালের মধ্যেই সিদ্ধান্ত নেব। আমি আপাতত আজ তৃণমূল কংগ্রেস ত্যাগ করলাম।

Arabul Islam Joins ISF
Arabul Islam Joins ISF

নওশাদ সিদ্দিকির সঙ্গে কি তাঁর কোনও কথা হয়েছে? এই প্রশ্নের উত্তরে আরাবুল বলেন, ‘আমার সঙ্গে সব দলেরই কথা হয়েছে।’ তবে তাঁকে ISF-এ নেওয়া হবে কি না, এই নিয়ে নওশাদ এখনও কোনও মন্তব্য করেননি।

আরাবুল ইসলামের এই সিদ্ধান্ত ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের রাজনৈতিক মানচিত্রে বড়সড় রদবদল ঘটাতে পারে। বিশেষ করে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ-এর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তা সত্যি হলে ভাঙড়ে তৃণমূলের জায়গা আরও কঠিন হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন :

BJP candidate list Bengal: পুরনো ‘পিচে’ স্বমহিমায় দিলীপ! খড়গপুর সদরে ১ লক্ষ ভোটের টার্গেট নিয়ে শুরু করলেন প্রচার

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury