Balendra Shah
Balendra Shah

Balendra Shah : জেন-জি আন্দোলনের পর নেপালে নতুন অধ্যায়, কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ বলেন্দ্র শাহের, অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী

Bengal Liberty, ২৭ মার্চ : 

জেন-জি আন্দোলনের ৬ মাস পর অবশেষে নতুন প্রধানমন্ত্রী পেল নেপাল। শুক্রবার প্রেসিডেন্ট কার্যালয় শীতল নিবাসে দেশের জনপ্রিয় র‍্যাপার তথা নেতা বলেন্দ্র শাহ প্রধানমন্ত্রী (Balendra Shah) হিসেবে শপথ নেন। ৩৫ বছর বয়সি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) এই নেতা দেশের কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়লেন। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাঁকে শপথবাক্য পাঠ করান (Balendra Shah)।

Balendra Shah
Balendra Shah

ভারত-নেপাল সম্পর্ক নিয়ে আশাবাদ, মোদির শুভেচ্ছা বার্তা (Balendra Shah)

নেপালের ৪৭ তম প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র শাহকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “মিস্টার বলেন্দ্র শাহ নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তাঁকে শুভেচ্ছা জানাই। নেপালের জনগণের আপনার নেতৃত্বে ভরসা রেখেছে, আপনার এই নিয়োগ তারই প্রতিফলন। আমাদের দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণের লক্ষ্যে ভারত ও নেপালের বন্ধুত্ব এবং সহযোগিতাকে আরও উচ্চ শিখরে পৌঁছে দিতে আমি আপনার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।”

Balendra Shah
Balendra Shah

আন্দোলন থেকে ক্ষমতায় (Balendra Shah)

গত ৫ মার্চ নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের নিম্নকক্ষের দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয় রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)।

এর আগে গত সেপ্টেম্বরে কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে জেন-জি গোষ্ঠীর তরুণদের বিক্ষোভ-আন্দোলন শুরু হয়। আন্দোলনের জেরে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওZর্বাচনে জয়ের পর বলেন্দ্র শাহের নেতৃত্বে গঠিত হল নতুন সরকার।

আরও পড়ুন : 

Gen Z politics Nepal election: নেপালে ‘বালেন’ ঝড়: র‍্যাপার থেকে কি এবার প্রধানমন্ত্রীর কুর্সিতে? জেন-জি ঝড়ে খড়কুটোর মতো উড়ল পুরনো দলগুলো

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury