Bengal Liberty, ৩০ জানুয়ারি, কলকাতা:
রাজনৈতিক আক্রোশ মেটাতে বিজেপি কর্মীকে(Bankura BJP Worker Brother Killed)না পেয়ে তাঁর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বাঁকুড়ার ইন্দাস থানার খটনগর গ্রামে। মৃত ব্যক্তির নাম সুজয় রং (৪০)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতৃত্বের দিকে।
কী ঘটনা?
মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে খবর(Bankura BJP Worker Brother Killed):
সুজয় রংয়ের ভাই প্রসাদ রং এলাকার একজন সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রসাদকে নানাভাবে ধমকানি দেওয়া হচ্ছিল। গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রসাদকে না পেয়ে তাঁর দাদা সুজয় রংকে আটকে বেধড়ক মারধর করে একদল দুষ্কৃতী।
পরিবারের দাবি, তৃণমূলের মঙ্গলপুর অঞ্চলের সভাপতি জীবন মণ্ডল, পঞ্চায়েতের প্রাক্তন সদস্য পিন্টু রায় ও বুথ সভাপতি নয়ন এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত।
আরও খবর

বিজেপির তৎপরতা(Bankura BJP Worker Brother Killed)
ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই খটনগর গ্রামে পৌঁছান স্থানীয় বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া। তিনি মৃতের পরিবারকে সঙ্গে নিয়ে ইন্দাস থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এই বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে, অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ, শুক্রবার বাঁকুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ধর্না ও প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন রাজ্য সাধারণ সম্পাদক তথা বিদেপি সাংসদ সৌমিত্র খাঁ।
তৃণমূলের প্রতিক্রিয়া(Bankura BJP Worker Brother Killed)-
তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এটি নিছকই একটি ব্যক্তিগত বিবাদ বা দুর্ঘটনা, যার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
এই ঘটনার জেরে গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে।



