Basanti Violence
Basanti Violence

Basanti Violence :বাসন্তীর মহাষ্টমীর দিনেই উত্তপ্ত বাসন্তী এলাকা! বিজেপির প্রচারে হামলা, রাজনৈতিক সংঘাতে তীব্র হল লড়াই

Bengal Liberty, ২৬ মার্চ : 

ভোটের আবহে উত্তপ্ত বাসন্তী (Basanti Violence )। একদিকে আজ, বৃহস্পতিবার বাসন্তী পুজোর মহাষ্টমী। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী উত্তপ্ত উঠল। বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচারকে ঘিরে বাসন্তী বাজার এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা। প্রচারের মাঝেই হামলার অভিযোগ বিজেপির, ভাঙচুর করা হয়েছে একাধিক বাইকও, ঘটনায় সরাসরি কাঠগড়ায় তৃণমূল। পাশাপশি পুলিশের নীরব দর্শকের ভূমিকা পালনেরও অভিযোগ বিজেপির। কোনওক্রমে ঘটনাস্থল ছেড়ে ভারত সেবাশ্রমে আশ্রয় নেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার (Basanti Violence )।

Basanti Violence
Basanti Violence

প্রচারে হামলার অভিযোগ (Basanti Violence ) 

বিজেপির অভিযোগ, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রচারে নেমেছিলেন প্রার্থী বিকাশ সর্দার। সেই সময় আচমকাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মিছিলে হামলা চালায়। শুধু হামলাই নয়, মিছিলে ঢুকে ভাঙচুর করা হয় অন্তত ২ টি মোটরসাইকেল। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

বিজেপি প্রার্থী সরাসরি শাসক দলকে নিশানা করে দাবি করেন, বিরোধীদের কণ্ঠরোধ করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তাঁর অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিল, যার ফলে দুষ্কৃতীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। তাঁর কথায়, “তৃণমূল হারের ভয়ে এখন সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। পুলিশ সব দেখেও নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল।” যদিও তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা দাবি করেছে, বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে।

 

Basanti Violence
Basanti Violence

প্রশাসনিক পদক্ষেপ (Basanti Violence)

ঘটনা প্রসঙ্গে পুলিশের দাবি, নির্বাচনী প্রচারের সময় বাইক রাখাকে কেন্দ্র করেই প্রথমে বচসা বাধে, যা পরবর্তীতে অশান্তির রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। সূত্রের খবর, পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন ৮ পুলিশ কর্মী।

এই ঘটনায় RAF-এর একজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পুলিশ মোতায়েন করা হয় এবং এখনও পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন :

Ram Navami controversy: রামনবমী নিয়ে রণক্ষেত্র নিউটাউনে ! অনুমতি নাকোচ কলকাতা বিশ্ববিদ্যালয়ে

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury