Bengal Liberty , কলকাতা – মৃত্যুপুরীতে পরিণত হওয়া আনন্দপুরে এবার সরাসরি পথে নামছে বিজেপি (BJP rally in Kolkata)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ প্রতিবাদ মিছিলে হাঁটবে বিজেপি(BJP rally in Kolkata)। গড়িয়া শীতলা মন্দির থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত এই মিছিলের অনুমতি দিয়েছে আদালত।
সকাল ১১টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিটের মধ্যে প্রায় ২০০০ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদের পথে নামছেন বিরোধী দলনেতা। তবে পুলিশের নির্দেশ অনুযায়ী, নরেন্দ্রপুর থানার ২০০ মিটার আগে মিছিল শেষ করতে হবে।

বারংবার বাধা বিজেপি দলনেতাকে (BJP rally in Kolkata)
বিজেপি সূত্রের দাবি, বারবার প্রশাসনিক বাধা সত্ত্বেও থামেননি শুভেন্দু অধিকারী (BJP rally in Kolkata)। উদ্যোম ও সাহস নিয়ে তিনি এগিয়ে চলেছেন বলে দাবি গেরুয়া শিবিরের। অভিযোগ, মুখ্যমন্ত্রী স্বয়ং আনন্দপুরে গিয়ে স্বজনহারাদের পাশে দাঁড়াতে পারেননি। কিন্তু বিরোধী (BJP rally in Kolkata)দলনেতা আসবেন শুনেই এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়। প্রশাসনের তরফে কারণ হিসেবে দেখানো হয়—তদন্ত চলছে।
আরও খবর
যদিও বিজেপির দাবি, কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের নেতৃত্বাধীন বেঞ্চ থেকে স্পষ্টভাবে এই মিছিলের অনুমতি মিলেছে। সেই অনুমতি মেনেই বাইপাস ধরে নরেন্দ্রপুর থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল হওয়ার কথা।

এখনও কাটেনি জট (BJP rally in Kolkata)
আনন্দপুরের ঘটনায় এখনও ধোঁয়াশা কাটেনি। মৃতদের পরিচয় নিশ্চিত করতে DNA পরীক্ষা এখনও চলছে। কিন্তু এখনও পর্যন্ত পরিবারগুলির হাতে মৃতদেহের নমুনা পৌঁছায়নি বলে অভিযোগ। স্বজনহারা পরিবারগুলির মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে।
এলাকায় যে গোডাউন নির্মাণকে ঘিরে এই ভয়াবহ ঘটনা, সেখানে একাধিক অবৈধ কাজ হয়েছে। প্রশাসন সেই অবৈধ নির্মাণ নিয়ে সময়মতো ব্যবস্থা নেয়নি। বরং ঘটনার পর থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (BJP rally in Kolkata) বারবার বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি গেরুয়া শিবিরের।
বিজেপির বক্তব্য, মৃতদের ন্যায়বিচার ও স্বজনহারাদের পাশে দাঁড়াতেই এই কর্মসূচি। প্রশাসনিক বাধা যতই আসুক, প্রতিবাদ থেকে পিছিয়ে আসবেন না বিরোধী দলনেতা—এই বার্তাই আনন্দপুরের মিছিল থেকে দিতে চায় বিজেপি।


