BJP rally in Kolkata
BJP rally in Kolkata

আনন্দপুর অগ্নিকাণ্ডে রাজনীতি তুঙ্গে, মিছিলের অনুমতি বাতিল হলেও ঘটনাস্থলে যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari in Anandapur)

Bengal Liberty,  কলকাতা: গত রবিবার গভীর রাতে আনন্দপুরের নাজিরাবাদ এলাকার মোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে (Anandapur Incident)। আর সেই আনন্দপুরই বর্তমানে রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার একটি প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল বিজেপির (BJP) পক্ষ থেকে। গড়িয়া শিতলামন্দির (Garia Shitlamandir) থেকে ঘটনাস্থল (Anandapur) পর্যন্ত মিছিল করতে চেয়েছিল বিজেপি। তবে, নরেন্দ্রপুর থানার তরফ থেকে বিরোধী দলনেতার (Suvendu Adhikari) মিছিলে অনুমতি দেওয়া হয়নি। ইতিমধ্যে অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High court) মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী (LOP)। তারই মধ্যে আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে শুভেন্দু অধিকারী ঘটনাস্থল পরিদর্শনের জন্য আনন্দপুরে যাচ্ছেন  (Suvendu Adhikari in Anandapur)।

Suvendu Adhikari in Anandapur
Suvendu Adhikari in Anandapur

শুভেন্দু অধিকারীর মিছিলে না পুলিশের, কারণ? (Suvendu Adhikari in Anandapur)

নরেন্দ্রপুর থানা (Narendrapur Police Station) থেকে যে ইমেল করা হয়েছে তাতে বলা হয়েছে, যে রুটে মিছিল করার আবেদন করা হয়েছে, সেই রুটে একাধিক হাসপাতাল, স্কুল রয়েছে। মিছিল হলে যানজট হতে পারে। দিনের বেলায় প্রস্তাবিত মিছিলের ফলে সাধারণ যান চলাচল ব্যাহত হতে পারে, একইসঙ্গে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের প্রতিদিনের যাতায়াতে সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়া, অন্যতম কারণ হিসেবে এও বলা হয়েছে যেহেতু আনন্দপুরের অগ্নিকাণ্ডস্থলে এখনও উদ্ধারকার্য এবং জরুরি পরিষেবা সচল রাখার কাজ চলছে। এই পরিস্থিতিতে সেখানে কোনও বড় মাপের মিছিল বা বিক্ষোভ হলে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটতে পারে।

 আরও পড়ুন: বারামতীতে অজিত পাওয়ারের শেষযাত্রা! জনতার রুদ্ধ কণ্ঠে, চোখের জলে শেষ বিদায় ‘অজিত দাদা’কে, উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী 

জারি ১৬৩ ধারা

এখানেই শেষ নয়, আগুন লাগার চতুর্থ দিন পর জারি করা হয় ১৬৩ ধারাb(Article 163)। উল্লেখ্য, গুদামের ১০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে এই ধারা। মিছিল, জমায়েত নিষিদ্ধ। নোটিসে দাবি করা হয়েছে, তথ্যপ্রমাণ লোপাট, তদন্তের কাজে বাধা, উদ্ধারকাজে যাতে কোনরকম বাধা না আসে সে কারণেই এই ধারা জারি করা হয়েছে। স্বভাবতই বিজেপি তরফ থেকে প্রশ্ন করা হয়, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আসবে, তাতে বাধা দেওয়ার জন্যই কি ১৬৩ ধারা?

তবে ইতিমধ্যেই মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এত কিছুর মধ্যেই আজ ঘটনাস্থলে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাস্থল পরিদর্শন করবেন তিনি।

[embedyt] https://www.youtube.com/watch?v=eMk1bsgOvBw[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury