Bengal liberty desk, ১৪ মার্চ, কলকাতা:
ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেগা সমাবেশ শুরুর আগেই পুলিশি কড়াকড়িকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিল ময়দান চত্বর। নিরাপত্তাজনিত কারণে সভাস্থলে ব্যাগ, মোবাইল এবং জলের বোতল নিয়ে প্রবেশের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। আর এই নির্দেশ ঘিরেই ক্ষোভে ফেটে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা লক্ষ লক্ষ বিজেপি কর্মী-সমর্থক।

হঠাৎ বিধিনিষেধ ও পুলিশের অনড় অবস্থান Brigade Parade Ground security
শনিবার সকাল থেকেই ব্রিগেডের প্রবেশপথগুলোতে কার্যত ‘দুর্ভেদ্য দেওয়াল’ তুলে দেয় পুলিশ। মেইন গেটের সামনে আসা কর্মীদের সাফ জানিয়ে দেওয়া হয়, সঙ্গে কোনো ব্যাগ বা জলের বোতল রাখা যাবে না। পুলিশের এই আকস্মিক সিদ্ধান্তে বিপাকে পড়েন উত্তরবঙ্গ থেকে সুন্দরবন— সুদূর এলাকা থেকে আসা কর্মীরা। তাঁদের অভিযোগ, এই ধরণের কোনো কড়াকড়ির কথা আগে থেকে প্রচার করা হয়নি। চড়া রোদে পানীয় জল ছাড়া ঘণ্টার পর ঘণ্টা মাঠে থাকা অসম্ভব, এই দাবি জানিয়ে পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন সমর্থকরা।
আরও খবর
আরও পড়ুন – পরিবর্তন চেয়ে ব্রিগেডমুখী সাধুসন্তরা, বীরভূমের জয়দেব থেকে কলকাতায় আগমন
কাউন্টার নিয়ে চূড়ান্ত অব্যবস্থা ও সংশয়:
ভিড় সামলাতে পুলিশের পক্ষ থেকে ব্যাগ জমা রাখার জন্য আলাদা কাউন্টারের কথা বলা হলেও, সেখানে দেখা দেয় চরম বিশৃঙ্খলা। লক্ষ লক্ষ মানুষের জমায়েতে মাত্র কয়েকটি কাউন্টারে ব্যাগ জমা রাখা কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কর্মীরা। সমর্থকদের বক্তব্য, “৩ থেকে ৫ লক্ষ লোক ব্যাগ জমা দিলে তা ফেরত পাওয়ার নিশ্চয়তা কী? তার চেয়ে ব্যাগ চেক বা স্ক্যান করে আমাদের ঢুকতে দেওয়া হোক।” কিন্তু পুলিশ নিজেদের অবস্থানে অনড় থাকায় অনেকেই গেটের বাইরে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
নিরাপত্তার নামে ‘হয়রানি’র অভিযোগ:
প্রধানমন্ত্রীর নিরাপত্তায় প্রায় তিন হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। গোটা ব্যবস্থার দায়িত্বে রয়েছেন এডিজি হরিকিশোর কুসুমাকার। তবে নিরাপত্তার এই কড়াকড়িকে সাধারণ মানুষের ‘হয়রানি’ ও ‘বর্বরতা’ বলে কটাক্ষ করেছেন বিজেপি কর্মীরা। তাঁদের মতে, গরমের কথা মাথায় না রেখে পানীয় জলের বোতল কেড়ে নেওয়া অমানবিক।
গেটের মুখে ব্যাগ ও বোতলের স্তূপ জমে যাওয়ায় প্রবেশের গতিও থমকে যায়, যার ফলে ব্রিগেডের বাইরে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় হাজার হাজার মানুষকে।


