BJP Brigade rally Kolkata
Bengal Liberty, কলকাতা ১৪ মার্চ ২০২৬ :
বাংলার পরিবর্তনের দাবিতে এবার ব্রিগেডমুখী হলেন সাধুসন্তরাও (BJP Brigade rally Kolkata)। রাজ্যর বিভিন্ন প্রান্তের পাশাপাশি বীরভূম জেলার জয়দেব থেকেও একাদিক সাধুসন্ত কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভায় বিপুল ভাবে যোগ দিতে এসেছেন।

জানা গেছে, সাধুসন্তদের একটি দল ভোরবেলা বীরভূমের জয়দেব থেকে রওনা দিয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে, কলকাতায় পৌঁছায় তাঁদের মধ্যেই অনেকেরই দাবি ” রাজ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত খারাপ জায়গায় পৌঁছেছে। সাধারণ মানুষের সঙ্গে প্রচন্ড অন্যায় অবিচার হচ্ছে। তাই বাংলাকে সঠিক ভাবে পরিচালনা করতে আসল পরিবর্তন দরকার “বাংলার মানুষের কথা চিন্তা করেই আমরা বিপুল সভায় যোগ দিতে এসেছি ”
ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বড়ো সমাবেশ BJP Brigade rally Kolkata
আজ, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক বড়ো রাজনৈতিক সমাবেশের জন্য সবাই তৈরী। সমাবেশকে ঘিরে ব্যাপক জনজোয়ার, চড়ছে উত্তেজনার পারদ- রাজ্যের বিভিন্ন জেলা থেকে লক্ষ্য লক্ষ্য কর্মী সমর্থকরা সভায় উপস্থিত হচ্ছেন।
রাজনৈতিক মহলের মতে, সাধুসন্তদের এই উপস্থিতি সভাটিকে অন্য মাত্রা দিয়েছে। বাংলার রাজনীতিতে ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলির এই ধরনের অংশগ্রহণ ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা
