Solution of Gas Crisis
Bengal Liberty, ১৪ মার্চ :
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ১৩ দিন পার। যুদ্ধের রেশ এখনও বিদ্যমান। যুদ্ধে মূলত লিপ্ত ইরান, ইজরায়েল এবং আমেরিকা। হরমুজ প্রণালী বন্ধ রাখায় বিশ্বজুড়ে তেল-গ্যাস সরবরাহে চাপ তৈরি হয়েছে। তার আঁচ পড়েছে ভারতের হেঁসেলেও LPG Gas Booking Problem)। দেশজুড়ে অধিকাংশ অভিযোগ, নিয়ম মেনেও এলপিজি বুক করা যাচ্ছে না। আবার কোথাও ডেলিভারিতে সমস্যা হচ্ছে। ডিস্ট্রিবিউটর অফিস ও গ্যাসের দোকানের সামনে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও কেন্দ্রের দাবি, আতঙ্কের কারণ নেই এবং গৃহস্থালির এলপিজি সরবরাহকে (LPG Gas Booking Problem) অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে বুকিং সমস্যা বা অতিরিক্ত চার্জের অভিযোগ কোথায় জানাবেন এবং কীভাবে সহজে গ্যাস বুক করবেন, সেই তথ্য জানিয়ে দিয়েছে সরকার ও গ্যাস সংস্থাগুলি।

অভিযোগ জানাবেন কীভাবে? (LPG Gas Booking Problem)
গ্রাহকদের অভিযোগ, অনেক সময় ডিলাররা ইচ্ছাকৃতভাবে গ্যাস ডেলিভারিতে দেরি করছেন বা অতিরিক্ত অর্থ দাবি করছেন। কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইনভয়েসে উল্লেখ নেই এমন অতিরিক্ত চার্জ নেওয়া সম্পূর্ণ বেআইনি। যদি এরকম সমস্যা হয়, তাহলে সংশ্লিষ্ট গ্যাস সংস্থার হেল্পলাইনে অভিযোগ জানানো যেতে পারে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন
টোল-ফ্রি: 1800-2333-555
জরুরি গ্যাস লিকেজ হেল্পলাইন: 1906 (২৪×৭)
অনলাইনে অভিযোগ করা যাবে ইন্ডিয়ান অয়েলের গ্রিভ্যান্স পোর্টালে।
Bharat Petroleum (Bharat Gas)
স্মার্টলাইন: 1800-22-4344
একই নম্বর গ্যাস লিকেজ জরুরি পরিষেবার জন্যও ব্যবহৃত হয়।
Hindustan Petroleum (HP Gas)
হেল্পলাইন: 1800-233-3555
অনলাইন পোর্টালেও অভিযোগ দায়ের করা যায়।
Pradhan Mantri Ujjwala Yojana গ্রাহকদের জন্য
টোল-ফ্রি: 1800-233-3555
হেল্পলাইন: 1800-266-6696
বুকিং বাতিল হয়ে গেলে, গ্যাস দেরিতে এলে বা ক্যাশ মেমো না দিলে এই নম্বরগুলিতে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারেন গ্রাহকরা।

সহজ বুকিংয়ের নতুন উপায়, হোয়াটসঅ্যাপ ও মিসড কল (LPG Gas Booking Problem)
গ্রাহকদের সুবিধার জন্য এখন হোয়াটসঅ্যাপ বা মিসড কলের মাধ্যমেও গ্যাস বুকিং করা যাচ্ছে। এতে বুকিং প্রক্রিয়া অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে।
ইন্ডিয়ান গ্যাস
WhatsApp: 7588888824 (REFILL লিখে পাঠাতে হবে)
Missed Call: 8454955555
HP Gas
WhatsApp: 9222201122 (Hi লিখে পাঠাতে হবে)
Missed Call: 9493602222
Bharat Gas
WhatsApp: 1800224344 (Hi লিখে পাঠাতে হবে)

কেন্দ্র সরকার ইতিমধ্যেই জানিয়েছে, এলপিজি মজুত রোধ ও কালোবাজারি বন্ধ করতে বুকিংয়ের ব্যবধান ২৫ দিন করা হয়েছে।
LPG Crisis: চরম সমস্যার মুখে ফুড ডেলিভারি অ্যাপগুলি | Bengal Liberty#LPGCrisis #zomatodelivery #swiggydelivery #fooddelivery #BengalLiberty pic.twitter.com/hXGWuRRD32
— Bengal Liberty (@bengalliberty1) March 13, 2026
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে চাপ বাড়ালেও কেন্দ্রের দাবি, ভারতে গৃহস্থালির গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা নেই। তবে বুকিং জটিলতা ও ডেলিভারির সমস্যায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। তাই সমস্যায় পড়লে নীরব না থেকে সরাসরি অভিযোগ জানানো এবং বিকল্প বুকিং পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে যেমন কালোবাজারি কমবে, তেমনি সাধারণ গ্রাহকরাও দ্রুত পরিষেবা পেতে পারবেন।
