PM Modi Cut-Out Vandalism
Bengal Liberty Desk, ১৪ মার্চ, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাকে ঘিরে সাজ সাজ রব। শনির সকালে বহু দূর-দূরান্ত থেকে লক্ষ লক্ষ বিজেপি কর্মী-সমর্থকেরা মেগা সভায় যোগ দিতে আসছেন। মালদহ থেকে কোচবিহার, উত্তর দিনাজপুর— সর্বত্র একই ছবি ধরা পড়ছে। বিজেপি কর্মীদের একটাই লক্ষ্য, মোদির বার্তাকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে ‘আসল পরিবর্তন’ আনা। কিন্তু মানুষের জনজোয়ার ও উপচে পড়া ভিড় দেখে শাসক দল কি সমস্যায় ভুগছে?
কাট আউট নষ্টের অভিযোগ (PM Modi Cut-Out Vandalism)!

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মেগা সভার আগে কলকাতা সহ বিভিন্ন জায়গায় মোদির কাট-আউট লাগানো হয়েছে। এরই মধ্যে দেখা গিয়েছে, ময়দান মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে অনেকগুলো মোদির কাট-আউট নষ্ট করে দেওয়া হয়েছে। কোনও কাট-আউটের অর্ধেক মাথা নেই, আবার কোনওটির পুরো মাথা গায়েব। সামনে সিসিটিভি (CCTV) ক্যামেরা থাকতেও পুলিশের কোনও হেলদোল নেই। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খুব সহজেই প্রধান দোষীকে ধরতে পারত, কিন্তু পুলিশ এই ব্যাপারে পুরোপুরি নীরব। বিজেপি সমর্থকদের দাবি, সভায় জনজোয়ার দেখে ভয় পেয়েছেন মমতা, তাই এভাবে কর্মীদের মনোবল নষ্ট করার চেষ্টা চলছে। মানুষ এর জবাব ভাট বাক্সে দেবে।
একই ঘটনার পুনরাবৃত্তি (PM Modi Cut-Out Vandalism)!
বিজেপির যেকোনও নেতা যখনই পশ্চিমবঙ্গে এসে কোনও জনসভা বা মিটিং করতে চান, তখনই শাসক দলের অস্বস্তি বৃদ্ধি পায়— এমনটাই দাবি গেরুয়া শিবিরের। অভিযোগ, সেই সময় কাজে লাগানো হয় স্থানীয় গুন্ডাদের। এর আগেও এয়ারপোর্ট চত্বরে নরেন্দ্র মোদি সহ শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যের পোস্টার-কাটআউট ছিঁড়ে ফেলা হয়েছিল। ডায়মন্ড হারবারে সভা করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আর এখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উপচে পড়া জনসমুদ্র দেখে চিন্তিত শাসক দল (PM Modi Cut-Out Vandalism)।
আরও পড়ুন (PM Modi Cut-Out Vandalism)-
BJP Candidate List : ব্রিগেডের মঞ্চে মোদি, তারপরেই নির্বাচনী মাস্টারস্ট্রোক! এক ঝটকায় ১৫০ আসনে নাম ঘোষণা করতে পারে বিজেপি
Modi Rally in Brigade Parade Ground: মোদির ব্রিগেড সভা নিয়ে সাজো সাজো রব, বিশেষ ট্রেনে সভায় যোগ দিতে আসছে প্রচুর কর্মী!
শেষমেশ দেখার বিষয়, মোদির বার্তা শুনে কতটা উজ্জীবিত হন বিজেপি কর্মীরা। বিজেপির ক্ষমতায় আসা কি শুধুই সময়ের অপেক্ষা?
