Double EVM
Double EVM

Double EVM : এক বুথে দু’টি ইভিএম! ভাঙড়ে কি এই নির্বাচনেই তৈরি হতে চলেছে নতুন নির্বাচনী নজির?

Bengal Liberty, ১৬ এপ্রিল :

যাদবপুর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রের পর এবার নজির গড়তে চলেছে ভাঙড় (Double EVM)। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভা কেন্দ্র ছাব্বিশের নির্বাচনে এক বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে। ভোটকেন্দ্রে একটি ইভিএম দেখতেই অভ্যস্ত আম জনতা। তবে এবার হকচকিয়ে যেতে পারে ভাঙড়বাসী, কারণ এই বিধানসভা কেন্দ্রে ব্যবহার করা হবে দুটি ইভিএম। ভাঙড় বিধানসভা কেন্দ্রে মোট ১৯ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন, যা একটি ইভিএমের ধারণক্ষমতার বাইরে। ফলে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুটি ইভিএম ব্যবহারের ব্যবস্থা নেওয়া হয়েছে (Double EVM)।

Double EVM
Double EVM

২ টি ইভিএম ব্যবহারের কারণ (Double EVM)

একটি ইভিএমে সর্বোচ্চ ১৬টি বোতাম থাকে। যার মধ্যে ১৫ জন প্রার্থী এবং একটি ‘নোটা’ অর্থাৎ ‘None of the Above’ অপশন থাকে। তাই প্রার্থীর সংখ্যা ১৬-এর বেশি হলেই অতিরিক্ত ব্যালট ইউনিট অর্থাৎ দ্বিতীয় ইভিএমের প্রয়োজন পড়ে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভাঙড় বিধানসভা কেন্দ্রে এবার মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে রয়েছেন ৭ জন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ১২ জন নির্দল প্রার্থী। এই পরিস্থিতিতে একটি ইভিএমে ১৬ জনের নাম রাখা হবে, আর বাকি প্রার্থী ও ‘নোটা’ অপশন রাখা হবে দ্বিতীয় ইভিএমে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

Double EVM
Double EVM

কী কী সমস্যার সম্মুখীন হতে চলেছে নির্বাচন কর্তৃপক্ষ? (Double EVM)

গোটা রাজ্যের মধ্যে একমাত্র ভাঙড় বিধানসভা কেন্দ্রেই এমন ব্যতিক্রমী পরিস্থিতির উদ্ভব হয়েছে। এই কেন্দ্রে মোট ৩০৪টি বুথ থাকায় প্রতিটি বুথেই রাখতে হবে দুটি করে ইভিএম ও ভিভিপ্যাট। ফলে স্বাভাবিকভাবেই ব্যয় বৃদ্ধি পেতে চলেছে। পাশাপাশি প্রশাসনিক চাপও অনেকটাই বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। তার সাথেই অতিরিক্ত যন্ত্র বহন, সেগুলির নিরাপদ সংরক্ষণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা-সব ক্ষেত্রেই নির্বাচন কর্মীদের নিতে হবে বাড়তি দায়িত্ব। বিশেষ করে স্ট্রংরুমে এত সংখ্যক ইভিএম রাখার জায়গা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। জানা গেছে, জায়গার সীমাবদ্ধতা কাটাতে যন্ত্রগুলি একটির উপর আরেকটি স্তরে সাজিয়ে রাখার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়াও ভোটের দিন বুথের ভেতরে পাশাপাশি ২ ইভিএম বসানোর জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Double EVM
Double EVM

উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের কোনও কেন্দ্রেই জোড়া ইভিএম ব্যবহারের প্রয়োজন পড়েনি। তবে লোকসভা নির্বাচনে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় যাদবপুর এবং কলকাতা দক্ষিণ কেন্দ্রে এই ব্যবস্থা নিতে হয়েছিল নির্বাচন কমিশনকে।এবার সেই বিরল পরিস্থিতিই ফের ফিরে আসতে চলেছে ভাঙড়ে, যেখানে প্রার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় জোড়া ইভিএম ব্যবহারের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুন : 

Kolkata Port assembly: কোলকাতা পোর্ট বিধানসভায় নিরাপত্তা জোরদার, ১৬ এপ্রিল চার থানায় রুট মার্চের পরিকল্পনা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury