Election win
Election win

Election win: জয়ের আবহে উচ্ছ্বাস গেরুয়া শিবিরে! সন্ধ্যায় বিজেপি সদর দফতরে ভাষণ দেবেন মোদি

Bengal Liberty, ৪ মে:

পশ্চিমবঙ্গ ও অসমে বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার আগেই জয়ের ইঙ্গিতে উচ্ছ্বসিত বিজেপি শিবির। প্রাথমিক ট্রেন্ডে বিপুল সাফল্যের আভাস মিলতেই রাজধানী দিল্লিতে শুরু হয়েছে বিজয়োৎসবের প্রস্তুতি। এই আবহেই আজ সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Election win
Election win

দলীয়কর্মীদের উদ্দেশ্যে বিকেলে প্রধানমন্ত্রীর ভাষণ

দলীয় সূত্রে খবর, সেখান থেকেই কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন তিনি। নির্বাচনে এই সাফল্যকে ‘ঐতিহাসিক জয়’ হিসেবে তুলে ধরতে চলেছে বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বাংলা ও অসমে, গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। শুরু হয়েছে আবির খেলা, মিষ্টি বিলি এবং বিজয় মিছিলের প্রস্তুতি।
Election win
Election win
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল বিজেপির সংগঠনগত শক্তি এবং নির্বাচনী কৌশলেরই প্রতিফলন। এখন মোদীর ভাষণের দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল, যেখানে তিনি জয়ের বার্তা দেওয়ার পাশাপাশি আগামী দিনের রূপরেখাও তুলে ধরতে পারেন বলে মনে করা হচ্ছে।
https://youtu.be/hYTLTbjGJiI?si=437rxeZBVvaTBi-s
Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury