Trinamool Congress
Trinamool Congress

Falta TMC Leader Arrested : পুনর্নির্বাচনের আগেই পুলিশের হাতে তৃণমূল ঘনিষ্ঠ নেতা, মুখ্যমন্ত্রী শুভেন্দুর আগমনের আগেই গ্রেপ্তার জাহাঙ্গির-ঘনিষ্ঠ তৃণমূল নেতা সাইদুল

Bengal Liberty, ১৬ মে :

ছাব্বিশের নির্বাচনে প্রথম থেকেই টপ ওয়ানে ছিল ফলতা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্র কার্যত রাজনীতির হটস্পটে পরিণত হয়েছে (Falta TMC Leader Arrested)। আগামী ২১ মে নির্বাচন কমিশনের নির্দেশে এই কেন্দ্রে পুনর্নির্বাচন হওয়ার কথা। তার আগে শুক্রবার গভীর রাতে ফলতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূল নেতা সাইদুল খানকে গ্রেফতার করল পুলিশ। সাইদুলকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত রাজনৈতিক মহলে। আজ, শনিবার কোর্টে তোলা হবে সাইদুলকে। একদিকে তৃণমূল নেতার গ্রেফতারি, অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফলতা সফর ও মেগা কর্মসূচি, সব মিলিয়ে পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক লড়াই এখন চরমে (Falta TMC Leader Arrested0)।

Falta TMC Leader Arrested
Falta TMC Leader Arrested

গ্রেপ্তার তৃণমূল নেতা সাইদুল খান (Falta TMC Leader Arrested)

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তৃণমূল নেতা সাইদুল খানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে খুনের চেষ্টা, রাজনৈতিক হিংসা ছড়ানো এবং এলাকায় অশান্তি তৈরির মতো একাধিক গুরুতর অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের তদন্তে নেমেই শুক্রবার গভীর রাতে ফলতা থানার পুলিশ তাঁর বাড়িতে হানা দেয়। পরে সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর ফলতায় তৃণমূলের এক প্রভাবশালী নেতার গ্রেপ্তারিকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আজ, শনিবারই কোর্টে তোলা হবে অভিযুক্ত তৃণমূল নেতাকে।

Falta TMC Leader Arrested
Falta TMC Leader Arrested

পুনর্নির্বাচনের আগে ফলতায় বিজেপির শক্তি প্রদর্শন (Falta TMC Leader Arrested)

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন এবং ২৪ মে ফলপ্রকাশ। এই আবহেই শনিবার ডায়মন্ড হারবারে প্রথম প্রশাসনিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে ফলতায় এসে বিজেপির কর্মীদের নিয়ে একটি বড় কর্মীসভা করার কথা রয়েছে তাঁর। শুধু তাই নয়, প্রচারের শেষ দিন অর্থাৎ ১৯ মে ফলতায় মুখ্যমন্ত্রীর একটি হাইপ্রোফাইল রোড শো হওয়ার কথাও জানা গিয়েছে। ফলে পুনর্নির্বাচনের আগে বিজেপি যে এই কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, তা স্পষ্ট। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ফলতার ফলাফল এখন শুধু একটি কেন্দ্রের ভোট নয়, বরং রাজ্যের নতুন রাজনৈতিক পরিস্থিতিরও বড় বার্তা বহন করবে।

Falta TMC Leader Arrested
Falta TMC Leader Arrested

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জাহাঙ্গির খানের (Falta TMC Leader Arrested)

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শুক্রবার দীর্ঘ সময় পর প্রকাশ্যে দেখা যায় ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে। সকালে তিনি নিজের শ্রীরামপুরের দলীয় কার্যালয়ে যান। অভিযোগ, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর ওই কার্যালয়ে ভাঙচুর চালিয়ে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়েছিল। এতদিন জনসমক্ষে না থাকার কারণ জানতে চাইলে জাহাঙ্গির খান সরাসরি বিজেপি ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা মামলা করা হচ্ছে। জাহাঙ্গিরের কথায়, “এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই প্রকাশ্যে আসিনি। পুলিশ আমাকে বাড়িতে ফিরিয়ে দিয়েছে, এই দাবি পুরোপুরি মিথ্যে। আমি বাড়িতেই ছিলাম।”

আরও পড়ুন :

Central forces in Falta: ফলতায় জাহাঙ্গীর বাহিনীকে ঠান্ডা করতে তৎপর কমিশন

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury