I-PAC Supreme Court Hearing
I-PAC Supreme Court Hearing

I-PAC Supreme Court Hearing: বারবার পিছোচ্ছে শুনানি, অসুস্থতা নাকি কৌশলী আইনি চাল? বিতর্কে আইপ্যাক মামলা

Bengal Liberty, Kolkata:

এসআইআর (Special Intensive Revision) ইস্যু ঘিরে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের টানাপোড়েন যখন জাতীয় রাজনীতির কেন্দ্রে, সেই সময়ই আবার শিরোনামে উঠে এসেছে I-PAC (I-PAC Supreme Court Hearing) তল্লাশি সংক্রান্ত ইডি মামলার শুনানি। আজ, ১০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা সম্পূর্ণ হয়নি এবং নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

I-PAC Supreme Court Hearing
I-PAC Supreme Court Hearing

আজকের ঘটনা

আজ সকাল থেকেই I-PAC (I-PAC Supreme Court Hearing) তল্লাশি মামলার আপডেট জানতে সুপ্রিম কোর্টের দিকে নজর ছিল রাজনৈতিক মহল ও আইনি বিশেষজ্ঞদের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে এবং আদালত কী পর্যবেক্ষণ দেয় তা নিয়েই জোর চর্চা চলছিল। কিন্তু শেষ মুহূর্তে মামলার শুনানি আর এগোয়নি।
আজ শীর্ষ আদালতের নির্দিষ্ট বেঞ্চে মামলাটি ওঠার কথা ছিল। তবে সরকার পক্ষের আইনজীবীর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে শুনানি পিছোনোর আবেদন জানানো হয়। বিষয়টি স্বাস্থ্যজনিত হওয়ায় কেন্দ্রীয় পক্ষ থেকেও তাতে আপত্তি তোলা হয়নি।
এরপর আদালত পরবর্তী শুনানির সম্ভাব্য তারিখ হিসেবে ১৮ ফেব্রুয়ারি নির্ধারণ করে দেয়। ফলে আপাতত এই বহুল চর্চিত মামলার শুনানি আরও কিছুদিনের জন্য স্থগিত রইল এবং এখন নজর নতুন নির্ধারিত তারিখের দিকে।

I-PAC Supreme Court Hearing
I-PAC Supreme Court Hearing

বিতর্কের মূল কারণ

এই মামলার সূত্রপাত হয় চলতি বছরের জানুয়ারিতে I-PAC (I-PAC Supreme Court Hearing) সংস্থার শীর্ষ কর্তা প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থার অফিসে ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে।সেই সময় ঘটনাস্থলে গিয়ে কিছু নথি নিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন অভিযোগ তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগেও নির্ধারিত দিনে মামলার শুনানি হয়নি। তখনও সরকার পক্ষের প্রধান আইনজীবী অসুস্থ ছিলেন বলে জানানো হয়েছিল। এখনও তাঁর শারীরিক অবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়নি বলেই শুনানি এগোয়নি বলে আদালত সূত্রে জানা যায়।এদিকে, বারবার শুনানি পিছোনো নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। বিরোধী শিবিরের একাংশের বক্তব্য, মামলার অগ্রগতি বিলম্বিত হওয়ায় প্রশ্ন উঠছে। অন্যদিকে শাসক দলের দাবি, অসুস্থতার মতো বিষয়কে রাজনৈতিক রঙ দেওয়া ঠিক নয় এবং আইনি প্রক্রিয়া স্বাভাবিক নিয়মেই চলছে।

শাসক ও বিরোধী,দুই পক্ষের এই বাকযুদ্ধের মধ্যেই এখন নজর পরবর্তী শুনানির দিকে, যা আগামী নির্ধারিত দিনে হওয়ার কথা।

I-PAC Supreme Court Hearing
I-PAC Supreme Court Hearing

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury