Illegal Construction
Illegal Construction

Illegal Construction : সীমান্তে ১৫ কিলোমিটার কোনও নির্মাণ নয়, সাফ নির্দেশ অমিত শাহের

Bengal Liberty, ২৯ মে :

বাংলায় ক্ষমতার পালাবদলের পর থেকেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে নেমেছে বিজেপি সরকার (Illegal Construction)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, রাজ্যে কোনও বেআইনি দখল বা অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না। সেই অবস্থানকে আরও কঠোর মাত্রা দিল কেন্দ্র। এবার আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা এলাকাগুলিতে বেআইনি নির্মাণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরও এক ধাপ এগিয়ে কড়া বার্তা দিয়ে বললেন সীমান্তের ১৫ কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত অবৈধ নির্মাণ চিহ্নিত করে ভেঙে ফেলাতে হবে (Illegal Construction)।

Illegal Construction
Illegal Construction

সীমান্তে ১৫ কিমির মধ্যে সব বেআইনি নির্মাণে বুলডোজার (Illegal Construction)

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী, আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ১৫ কিলোমিটার এলাকার মধ্যে থাকা সব ধরনের বেআইনি নির্মাণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। শুধু নির্মাণ ভাঙাই নয়, প্রতিটি সীমান্ত জেলার জন্য ৩৬০ ডিগ্রি নিরাপত্তা কাঠামো তৈরির উপরও জোর দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, সীমান্ত এলাকাকে ঘিরে অনুপ্রবেশ, অবৈধ দখল এবং অপরাধমূলক কর্মকাণ্ড রুখতেই এই কড়া অবস্থান নিয়েছে কেন্দ্র।

Illegal Construction
Illegal Construction

আর কি কড়া বার্তা শোনালেন অমিত শাহ (Illegal Construction)

শুধু বেআইনি নির্মাণ নয়, সীমান্ত জুড়ে সক্রিয় আন্তঃসীমান্ত অপরাধ চক্রের বিরুদ্ধেও কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন অমিত শাহ। বিএসএফ, এনসিবি এবং সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনকে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা শাসকদের দায়িত্বও বাড়ানো হয়েছে। ব্যাঙ্ক লেনদেনে আর্থিক নিয়ম মানা হচ্ছে কি না, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থের উৎস, মিউল অ্যাকাউন্ট ও শেল কোম্পানির গতিবিধি, ভুয়ো আধার কার্ড এবং পাচারচক্র, সবকিছুর উপর কড়া নজরদারির নির্দেশ দিয়েছে কেন্দ্র। প্রশাসনিক মহলের মতে, সীমান্ত নিরাপত্তাকে আরও শক্তিশালী ও সুশৃঙ্খল করতেই এই বহুমুখী কৌশল নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Annayapurna Bhandar Form: দুর্গাপুরে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলির হিড়িক,প্রথম দিনেই টার্গেট ১০ হাজার

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury