Kolkata Police Nodal Officers
Kolkata Police Nodal Officers

Kolkata Police Nodal Officers: ভোটের আগে কলকাতা পুলিশের বড় পদক্ষেপ, নোডাল অফিসারদের দায়িত্ব বণ্টন করল কলকাতা পুলিশ

Bengal Liberty Desk, ৩১ মার্চ, কলকাতা: দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, আর তার সঙ্গে তাল মিলিয়ে রাজ্যে প্রশাসনিক তৎপরতাও পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে। তারই মধ্যে এবার নোডাল অফিসারদের তালিকা প্রকাশ করল কলকাতা পুলিশ। অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা, নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার দিকে বিশেষ দায়িত্ব থাকে এই নোডাল অফিসারদের। একাধিক শীর্ষ পুলিশ আধিকারিককে নোডাল অফিসার হিসেবে বেছে নিল কলকাতা পুলিশ, যেখানে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার থেকে ডেপুটি কমিশনাররা রয়েছেন।

নোডাল অফিসারদের দায়িত্ব বণ্টনে কলকাতা পুলিশের পদক্ষেপ (Kolkata Police Nodal Officers)

Kolkata Police Nodal Officers
Kolkata Police Nodal Officers

কলকাতা পুলিশের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পুলিশ কমিশনারের অনুমোদনক্রমেই নোডাল অফিসারদের এই নিয়োগ সম্পন্ন হয়েছে। মোট চারজন শীর্ষ আধিকারিককে ভিন্ন ভিন্ন এলাকার দায়িত্ব দিয়ে নির্বাচনী প্রস্তুতিকে আরও সুশৃঙ্খল করা হয়েছে (Kolkata Police Nodal Officers)।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জয়েন্ট কমিশনার নীলাঞ্জন বিশ্বাসকে কলকাতা উত্তরের নোডাল অফিসার করা হয়েছে। অন্যদিকে, কলকাতা দক্ষিণের দায়িত্বে রয়েছেন জয়েন্ট কমিশনার অজয় প্রসাদ। দক্ষিণ ২৪ পরগনার নোডাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়েন্ট কমিশনার শুভঙ্কর ভট্টাচার্য এবং ডেপুটি কমিশনার বিদিত রাজ ভুন্ডেশকে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি একযোগে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ ২৪ পরগনা জুড়ে নির্বাচনী বিধি যথাযথভাবে পালন হচ্ছে কি না, তা তদারকির দায়িত্বে থাকবেন।

আরও পড়ুন (Kolkata Police Nodal Officers)-

CP Ajay Nanda: অজয় নন্দের সামনে ‘দুই দফা ভোট’ চ্যালেঞ্জ, আত্মবিশ্বাসী কলকাতা পুলিশের নতুন কমিশনার

নির্বাচনী নজরদারিতে জোর(Focus on Elections 2026): কমিশনের নির্দেশ পৌঁছে দিতে থানায় থানায় কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ

ভবানী ভবনের পর কলকাতা (Kolkata Police Nodal Officers)

উল্লেখযোগ্যভাবে, এর আগে ডিজি-র নির্দেশে ভবানী ভবন থেকে আটজন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছিল, যাঁদের মধ্যে সাতজন ডিআইজি এবং একজন আইজি পদমর্যাদার আধিকারিক ছিলেন। তাঁদের উপর সোশ্যাল মিডিয়া মনিটরিং, নির্বাচনী প্রচারে ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাহিনীর প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়। এবার কলকাতা পুলিশও আরও চারজন আধিকারিককে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করে নির্বাচনী প্রস্তুতিকে আরও জোরদার করল।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury