Modis letter
Modis letter

Modis letter : নববর্ষের শুভক্ষণে মোদির চিঠি। শুভেচ্ছার সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে তোপ, ‘বিকশিত বাংলার’ স্বপ্ন

Bengal Liberty, ১৫ এপ্রিল :

বিধানসভা নির্বাচন ২০২৬-এর উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলা নববর্ষের হয়ে উঠল রাজনৈতিক বার্তার এক গুরুত্বপূর্ণ মঞ্চ (Modis letter)। বাঙালির এই শুভক্ষণে এক আবেগঘন বার্তা নিয়ে বঙ্গবাসীর উদ্দেশ্যে কলম ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্পূর্ণ বাংলায় লেখা এই চিঠিতে তিনি একদিকে যেমন নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাজ্যের মানুষের সমৃদ্ধ ও উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন, তেমনই অন্যদিকে গত ১৫ বছরের তৃণমূল সরকারের শাসনব্যবস্থাকে তীব্র ভাষায় আক্রমণ করে রাজনৈতিক বার্তাও স্পষ্ট করেছেন (Modis letter)।

Modis letter
Modis letter

অপশাসন ও দুর্নীতিতে জর্জরিত বাংলা, ব্যথিত প্রধানমন্ত্রী (Modis letter)

মা কালীর শ্রীচরণে বঙ্গবাসীর সার্বিক মঙ্গল কামনার মধ্য দিয়ে বাংলার মানুষের প্রতি এক আবেগঘন খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী। দীর্ঘ ১৫ বছর ধরে চলা বর্তমান রাজ্য সরকারের অপশাসন, সীমাহীন দুর্নীতি এবং বিশৃঙ্খলার কড়া সমালোচনা করেছেন তিনি। তাঁর চিঠিতে স্পষ্টত ফুটে উঠেছে এক গভীর উদ্বেগ-রাজ্যে নারী নিরাপত্তার চূড়ান্ত অবনতি এবং কর্মসংস্থানের অভাবে বাংলার মেধাবী যুবসমাজের বাধ্য হয়ে ভিনরাজ্যে পাড়ি দেওয়ার করুণ চিত্র। বর্তমান সরকারের তৈরি করা এই ভয়ের পরিবেশ ও বাংলার এই দুর্দশা দেখে প্রধানমন্ত্রী যে অত্যন্ত ব্যথিত ও ভারাক্রান্ত, তা তাঁর লেখায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

Modis letter
Modis letter

‘বিকশিত পশ্চিমবঙ্গ’ গড়ার দৃঢ় অঙ্গীকার (Modis letter)

হতাশার এই অন্ধকারের মাঝেই প্রধানমন্ত্রী বাংলার মানুষকে এক নতুন ভোরের স্বপ্ন দেখিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হলে ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ গড়ার কাজ দ্রুত গতিতে এগোবে। বিজেপির সুশাসনে প্রতিটি গরিব মানুষের মাথার ওপর যেমন ছাদ জুটবে, তেমনই নিশ্চিত হবে সকলের অন্ন। মা-বোনেরা রাজ্যে নির্ভয়ে মাথা উঁচু করে বাঁচবেন এবং যুবসমাজ নিজেদের বাড়ির কাছেই সম্মানজনক কাজের সুযোগ পাবে। তাঁর কথায়, রাজ্যে বিজেপি সরকার এলে পশ্চিমবঙ্গ শুধু দেশের সার্বিক উন্নয়নের সাথে কাঁধে কাঁধ মিলিয়েই চলবে না, বরং আগামী দিনে ‘বিকশিত ভারত’ গড়ার ক্ষেত্রে এই বাংলাই যোগ্য পথপ্রদর্শক হয়ে উঠবে।


নববর্ষের পুণ্য লগ্নে প্রধানমন্ত্রীর এই বার্তা আসলে বাংলার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক যুগান্তকারী পরিবর্তনের ডাক। তিনি দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে, দীর্ঘ অপশাসনের অবসান ঘটিয়ে এবার বাংলার মানুষ পদ্মশিবিরকেই তাঁদের আশীর্বাদ দেবেন এবং এক ঐতিহাসিক জয়ের মাধ্যমে রাজ্যে সুশাসনের সূচনা করবেন। চিঠির শেষে আরও একবার রাজ্যের জনগণকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন :

PM Modi : নববর্ষে মোদির সম্প্রীতির বার্তা, মমতার শুভেচ্ছায় রাজনৈতিক সুর- নববর্ষে দুই বার্তায় স্পষ্ট ফারাক

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury