Modis letter
Bengal Liberty, ১৫ এপ্রিল :
বাংলা নববর্ষের শুভক্ষণে শুভেচ্ছার আবহে প্রধাণমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উঠে এল রাজনীতি-ছোঁয়াহীন এক সংবেদনশীলতা (PM Modi)। নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গবাসীকে পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তুলে ধরলেন ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কথা। আসন্ন ভোটের উত্তাপের মাঝেও তাঁর এই বার্তায় ছিল না রাজনৈতিক ইঙ্গিতের কোনো ছাপ। বরং ছিল ইতিবাচকতা ও ঐক্যের সুর। অন্যদিকে, একই দিনে শুভেচ্ছা জানাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় ধরা পড়েছে রাজনৈতিক বক্তব্যের তীব্রতা। সবমিলিয়ে দুই বক্তব্য তৈরি করেছে স্পষ্ট বৈপরীত্যের ছবি (PM Modi)।

ভ্রাতৃত্ব ও ঐতিহ্যের বার্তায় নববর্ষের শুভেচ্ছা (PM Modi)
পয়লা বৈশাখ উপলক্ষে বাংলা ও ইংরেজি-দুই ভাষাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। তাঁর বার্তায় স্পষ্টভাবে উঠে আসে এক ইতিবাচক, অরাজনৈতিক ও অন্তর্ভুক্তিমূলক ভাবনা, যেখানে ব্যক্তিগত সুখ-সমৃদ্ধির পাশাপাশি সামাজিক সম্প্রীতিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছাবার্তায় প্রত্যেকের জীবনে সাফল্য, সুস্বাস্থ্য ও মানসিক শান্তির কামনা করেন। একই সঙ্গে তিনি ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার মতো মূল্যবোধকে নতুন বছরের মূল চেতনা হিসেবে তুলে ধরেন। প্রধানমন্ত্রী লেখেন, “শুভ নববর্ষ! পয়লা বৈশাখের বিশেষ দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রার্থনা করি আগামী বছরে আপনার সব কামনা পূরণ হোক। আনন্দ ও ভ্রাতৃত্বের চেতনা সদাবিরাজমান থাকুক। আপনার সুস্বাস্থ্য ও অনন্ত সুখ কামনা করি।”
Shubho Noboborsho! Best wishes on Poila Boishakh. pic.twitter.com/cENMmd2J2L
— Narendra Modi (@narendramodi) April 15, 2026
এর পাশাপাশি পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ও বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। তার সাথেই কালজয়ী সাংস্কৃতিক ঐতিহ্যকে কুর্নিশ জানিয়ে মোদি লেখেন, “ভারতের সভ্যতার চেতনাকে গড়ে তোলা পশ্চিমবঙ্গের কালজয়ী সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপনেরও এটি একটি উপলক্ষ।” তাই পয়লা বৈশাখ শুধু নতুন বছরের সূচনা নয়, বরং এই ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন করে উদযাপনেরও এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।

রাজনৈতিক বার্তা থেকে দূরে থাকলেন প্রধানমন্ত্রী (PM Modi)
রাজনৈতিক তরজা থেকে দূরে থেকেই সংযত ও সংবেদনশীল বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি, যা সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। তাঁর শুভেচ্ছায় যেখানে ছিল সম্প্রীতি ও ইতিবাচকতার সুর, সেখানে একেবারেই ভিন্ন মেজাজ ধরা পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও বার্তায়। নববর্ষের শুভেচ্ছার পাশাপাশি তিনি রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে বিজেপির বিরুদ্ধে কড়া সমালোচনাও শোনাতে ভোলেননি, ফলে দুই নেতার বার্তার মধ্যে তৈরি হয়েছে স্পষ্ট বৈপরীত্য।
