Narendra Modi
Narendra Modi

Narendra Modi : দ্বিতীয় দফার ভোটে রেকর্ড গড়ার ডাক! বুথমুখী হতে বাংলাবাসীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Bengal Liberty, ২৯ এপ্রিল :

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতেই এবার সরাসরি উদ্যোগী হয়েছেন দেশের প্রধানমন্ত্রী (Narendra Modi)। ভোটের দিন বুধবার সকালেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে নরেন্দ্র মোদি সকলকে বুথমুখী হওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, বেশি সংখ্যক মানুষের ভোটদানই গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাণবন্ত করে তোলে। বিশেষভাবে নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে তিনি জানান, ভবিষ্যৎ নেতৃত্ব ও উন্নয়নের ভিত্তি গড়ে ওঠে তাঁদের সক্রিয় ভূমিকার মধ্য দিয়েই। প্রথম দফায় নজিরবিহীন ভোটদানের প্রেক্ষাপটে দ্বিতীয় দফাতেও একই উদ্দীপনা বজায় রাখার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।

Narendra Modi
Narendra Modi

ভোটে শামিল হওয়ার ডাক প্রধানমন্ত্রীর (Narendra Modi)

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় দফা শুরু হতেই নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন। তিনি সকল ভোটারকে রেকর্ড সংখ্যায় ভোটদানের আহ্বান জানিয়ে বলেন, “বেশি সংখ্যক মানুষের অংশগ্রহণেই গণতন্ত্র আরও প্রাণবন্ত হয়ে ওঠে।” বিশেষভাবে নারী ও তরুণ ভোটারদের বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানান তিনি। তাঁর মতে, দেশের ভবিষ্যৎ গঠনে এই দুই শ্রেণির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তাঁর X হ্যান্ডেলে লিখেছেন, “আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় পর্ব। আজ যারা ভোট দিচ্ছেন, তাঁদের সবাইকে অনুরোধ আপনারা রেকর্ড সংখ্যায় ভোট দিন যাতে আমাদের গণতন্ত্র আরও প্রাণবন্ত হয়ে উঠতে পারে।”

Narendra Modi
Narendra Modi

দ্বিতীয় দফায় প্রত্যাশা মোদির (Narendra Modi)

এবারের নির্বাচনে প্রথম দফাতেই নজির গড়েছে পশ্চিমবঙ্গ। গত ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণে প্রায় ৯৩ শতাংশেরও বেশি ভোট পড়েছে, যা সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে গণতন্ত্রের প্রতি তাঁদের আস্থা প্রকাশ করেছেন। এই প্রেক্ষাপটেই দ্বিতীয় দফাতেও একই উৎসাহ বজায় রাখার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রচারে একাধিকবার রাজ্যে এসে তিনি নারী ক্ষমতায়ন ও উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেছেন এবং প্রতিবারই ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের গুরুত্বের উপর জোর দিয়েছেন। এখন দেখার, তাঁর এই আহ্বান দ্বিতীয় দফার ভোটদানে কতটা প্রভাব ফেলে।

আরও পড়ুন :

EVM failure: গণতন্ত্রের উৎসবে যান্ত্রিক কাঁটা! একাধিক বুথে বিকল ইভিএম-ভিভিপ্যাট, ক্ষোভে ফুঁসছে জনতা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury