Nitin Nabin
Nitin Nabin

“নিতিনই এখন আমার বস”—বিজেপি সভাপতির দায়িত্ব গ্রহণে মোদির বড় বার্তা(Nitin Nabin)

Bengal Liberty, Kolkata: বিধানসভা ভোটের আগে বিজেপির সংগঠনে বড় পরিবর্তন। মঙ্গলবার অর্থাৎ আজ সকালে দিল্লিতে বিজেপির সর্বভারতীয় দফতরে দলের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন নিতিন নবীন (Nitin Nabin)। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী (PM Modi)নরেন্দ্র মোদি ও বিজেপির শীর্ষ নেতৃত্ব।

মোদির বক্তব্য(Narendra Modi)

‘মিলেনিয়াল’ নবীনের প্রশংসা করে এ দিন নরেন্দ্র মোদি(Modi) বলেন, ‘নিতিনজি মিলেনিয়াল। তিনি সেই প্রজন্মের, ভারতের গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী যারা। তিনি সেই যুগের প্রতিনিধি, যাঁরা ছোটবেলায় রেডিয়োতে খবর শুনেছেন, এখন AI-এও সমান পারদর্শী।’ মোদি আরও বলেন, ‘আমি বিজেপির কর্মী, নিতিন নবীনজি আমার বস।’ (Modi on Nitin Nabin)

Modi on Nitin Nabin
Modi on Nitin Nabin

শুভেন্দু – শমীকের শুভেচ্ছা বার্তা(Suvendu And Samik)

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে নিতিন নবীনকে অভিনন্দন জানিয়ে বলেন,“বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হওয়ায় শ্রী নিতিন নবীনজিকে আন্তরিক অভিনন্দন। তাঁর সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা ও দলীয় কর্মীদের শক্তিশালী করার মানসিকতা দলকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে দেশবাসীর আশা পূরণে নিতিন নবীনজিকে অনেক শুভেচ্ছা।”

অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও নিতিন নবীনের নেতৃত্বের প্রশংসা করেন। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,
“নিতিন নবীন একজন পরিণত রাজনীতিবিদ। দীর্ঘদিন ধরে তিনি সংগঠনের সঙ্গে যুক্ত। জাতীয় স্তরে দলকে নেতৃত্ব দেওয়ার মতো রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা তাঁর রয়েছে।”

Suvendu And Samik
Suvendu And Samik

কে এই নিতিন নবীন?(Nitin Nabin)
বিহারের প্রভাবশালী বিজেপি নেতা ও চারবারের বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহার পুত্র হলেন নিতিন নবীন। ২০০৬ সালে সক্রিয় রাজনীতিতে পা রেখেছিলেন তিনি। রাজনীতির প্রথম দিকে তিনি যুক্ত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর সঙ্গে তারপর ধাপে ধাপে সংগঠনের বিভিন্ন দায়িত্ব সামলান নিতিন নবীন। পরবর্তীতে বিজেপির যুব মোর্চা BJYM-এর জাতীয় সাধারণ সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
উল্লেখ্য, ৩৬টি রাজ্যসভাপতির মধ্যে ৩০ জনের নির্বাচন সম্পন্ন হওয়ার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ১৬ জানুয়ারি নির্বাচনী সূচি প্রকাশ হয় এবং ১৯ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। নিতিন নবীনের সমর্থনে মোট ৩৭টি মনোনয়ন জমা পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ও রাজনাথ সিংয়ের মতো শীর্ষ নেতারাই তাঁর প্রার্থিতা প্রস্তাব করেন।

পশ্চিমবঙ্গ নিয়ে বিশেষ মন্তব্য
বিজেপির সদর দপ্তরে এদিন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের কথাও আলাদা করে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলায় বিজেপির শক্তি বাড়ছে এবং মানুষ তৃণমূলের উপর ভরসা হারাচ্ছে। বিজেপিই এখন রাজ্যের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠছে—এমন ইঙ্গিত দেন তিনি।
এছাড়াও ভাষণের শেষে মোদি বলেন, বিজেপি একটি পরিবার। এখানে নিজের স্বার্থের আগে দল, আর দলেরও আগে দেশের স্বার্থ।

Nitin Nabin
Nitin Nabin

সব মিলিয়ে, নিতিন নবীনের দায়িত্ব গ্রহণ বিজেপির কাছে শুধু নেতৃত্ব বদল নয়, বরং আসন্ন ভোটের আগে সংগঠনকে আরও শক্ত করার স্পষ্ট বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

[embedyt] https://www.youtube.com/watch?v=dLYeoiO1p30[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury