PM in Brigade
PM in Brigade

ব্রিগেডে মোদির(PM in Brigade) ‘মেগা মেলা’: পরিবর্তন যাত্রার সমাপ্তিতে বড় চমক দিতে চলেছে বিজেপি

Bengal liberty, ১৩ ই মার্চ :

কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড(PM in Brigade) আবারও সাক্ষী হতে চলেছে এক বড় রাজনৈতিক সমাবেশের। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে রাজনৈতিক লড়াই। ব্রিগেড প্যারেড তারই ইঙ্গিত দিচ্ছে। আগামীকাল, অর্থাৎ ১৪ মার্চ সেখানে বিশাল জনসভায় ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি ঘিরে এই ব্রিগেড সভাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা। আর সেই মঞ্চ থেকেই রাজ্য রাজনীতিতে বড় বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী, এমনই জল্পনা রাজনৈতিক মহলে।

PM in Brigade
PM in Brigade

মোদির ব্রিগেড সভা ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি (PM in Brigade)

১৪ ই মার্চ বিজেপির পরিবর্তন যাত্রা শেষ হবে। বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে। সেই সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্য জুড়ে আয়োজিত ৯ টি পরিবর্তন যাত্রা ১০ মার্চের মধ্যে কলকাতায় এসে শেষ হবে। তার পর ১৪ ই মার্চ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেডে একটি মেগা সমাবেশের মধ্য দিয়ে এই রাজনৈতিক কর্মসূচি শেষ হবে।

উল্লেখ্য, এর আগে শেষবার ২০২১ সালের ৭ ই মার্চ, বিধানসভা নির্বাচনের ঠিক আগে ব্রিগেড ময়দানে একটি জন সভায় ভাষণ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবারও আগামী নির্বাচনকে সামনে রেখে বিজেপি সংগঠনকে আরও মজবুত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

PM in Brigade
PM in Brigade

দলীয় সূত্রের দাবি (PM in Brigade),

এই সভাগুলিতে উল্লেখযোগ্য জন সমাগম দেখা গিয়েছে এবং প্রধানমন্ত্রীর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভাতেও বিপুল ভিড় হবে বলে প্রত্যাশা বিজেপির। বড় বড় জন সভার পাশাপাশি, যাত্রা পথের শহর ও গ্রামগুলোতে বিজেপি বহু ছোট সভা ও জন সংযোগ কর্মসূচির আয়োজন করছে গেরুয়া শিবির।

বলাই বাহুল্য, আসন্ন ব্রিগেড সমাবেশ শুধুমাত্র একটি জনসভা নয়, বরং পশ্চিমবঙ্গের রাজনীতিতে শক্তি প্রদর্শনের বড় মঞ্চ হয়ে উঠতে পারে। দীর্ঘদিন ধরে রাজ্যে শাসন করার নেতৃত্বাধীন তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, প্রশাসনিক অস্বচ্ছতা এবং রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে জনমত গড়ে তুলতে চাইছে বিজেপি। সেই প্রেক্ষাপটে ফের একবার প্রধানমন্ত্রীর ব্রিগেড সভা রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় আনতে পারে বলেই মনে করা হচ্ছে। বিরোধীদের দাবি, পরিবর্তনের দাবিতে ক্ষুব্ধ জনতার স্রোতই এবার ব্রিগেডের ময়দান থেকে স্পষ্ট বার্তা দেবে- পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অধ্যায়ের সময় এসে গিয়েছে।

আরও পড়ুন :

Narendra Modi Brigade Rally Kolkata: মোদির ব্রিগেড ঘিরে তুঙ্গে প্রস্তুতি, পাঁচ লক্ষ মানুষের সমাবেশের লক্ষ্য! ময়দান ঘুরে দেখলেন শুভেন্দু

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury