Rahul Gandhi defamation case
Rahul Gandhi defamation case

Rahul Gandhi defamation case: অমিত শাহকে নিয়ে মানহানির মামলায় রাহুলের আদালত হাজিরা, অভিযোগ ভিত্তিহীন দাবি কংগ্রেস নেতার

Bengal Liberty, Kolkata:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মানহানির মামলায় সুলতানপুর আদালতে হাজিরা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অভিযোগ অস্বীকার করে রাহুল বলেছেন, “এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি, এর কোনো শক্তিশালী ভিত্তি নেই।”

Rahul Gandhi defamation case
Rahul Gandhi defamation case

আদালতের সময় Rahul Gandhi defamation case

রাহুল গান্ধী প্রায় ২০ মিনিট আদালতে উপস্থিত ছিলেন। ফৌজদারি কার্যবিধি ৩১৩ ধারায় তাঁর বয়ান রেকর্ড করা হয়। আদালতে হাজিরার সময় তিনি বিচারকের সামনে হাতজোড় প্রণাম করেন এবং শুনানি শেষে ধন্যবাদ জানান। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৯ মার্চ ২০২৬।

আরও পড়ুন – আবারো বলিউডে আন্ডারওয়ার্ল্ড এর রমরমা এবার হুমকি পেলেন বলিউদের ধুরন্ধর রণবীর সিং চিন্তায় গোটা হিন্দি চলচ্চিত্র জগৎ। ( Bishnoi gang threat )

মামলার পটভূমি Rahul Gandhi defamation case

প্রায় আট বছরের পুরনো এই মামলার সূত্রপাত ২০১৮ সালের কর্নাটক বিধানসভা নির্বাচনের সময়। অভিযোগ, সেই সময় এক জনসভায় রাহুল এমন মন্তব্য করেছিলেন যা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি বিতর্ক তৈরি করেছিল। এই মন্তব্যের ভিত্তিতে সুলতানপুরের বিজেপি নেতা বিজয় মিশ্র ৪ অগাস্ট ২০১৮ সালে মানহানির মামলা দায়ের করেন।

 

আগের নির্দেশ ও আইনজীবীর মন্তব্য Rahul Gandhi defamation case

এর আগে আদালত রাহুলকে ১৯ জানুয়ারি ব্যক্তিগত হাজিরার নির্দেশ দেয় এবং সতর্ক করে বলেন, এটি শেষ সুযোগ, রাহুলের আইনজীবী কাশী শুক্লা জানান, “আজ তিনি সময়মতো আদালতে হাজিরা দিয়েছেন এবং অভিযোগ অস্বীকার করেছেন। ৯ মার্চ উভয় পক্ষ তাদের যুক্তি ও প্রমাণ পেশ করবেন।” আদালতে রাহুল স্পষ্ট জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এই ঘটনা প্রমাণ করল, রাজনৈতিক বিতর্ক থাকলেও আইনের সম্মান অপরিহার্য, আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবস্থান আইন ও শৃঙ্খলার প্রতি দেশের সচেতনতার প্রতিফলন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury