SIR voter list
SIR voter list

Final voter list to be published in February : এসআইআর মামলায় সুপ্রিম নির্দেশে সময় বাড়ল, ২১ ফেব্রুয়ারির আগে প্রকাশ হচ্ছে না চূড়ান্ত ভোটার তালিকা! (SIR voter list) ২৭ বা ২৮ ফেব্রুয়ারি তালিকা প্রকাশ?

Bengal Liberty Desk :

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের (Supreme court) নির্দেশে পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার SIR voter list তালিকা প্রকাশের সময়সীমা বাড়ল। স্ক্রুটিনি প্রক্রিয়ার (Scrutiny process) জন্য আরও ৭ দিন সময় দেওয়ার কথা সোমবার ঘোষণা করেছে শীর্ষ আদালত। তবে, সূত্রের খবর, ফেব্রুয়ারিতেই হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। সূত্রের আরও খবর, চূড়ান্ত ভোটার তালিকা ২৭ বা ২৮ ফেব্রুয়ারি প্রকাশ হতে পারে।

আদালত স্পষ্ট জানিয়েছে, এই সময়ে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) ও অ্যাসিস্ট্যান্ট ইআরও (Assistant ERO)-রাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মাইক্রো অবজারভারদের (Micro Observer) এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

SIR voter list
SIR voter list

২১ ফেব্রুয়ারির আগে চূড়ান্ত তালিকা প্রকাশ নয় SIR voter list

সুপ্রিম কোর্টের ওই নির্দেশের জেরে চূড়ান্ত ভোটার তালিকা (SIR voter list) প্রকাশ নির্ধারিত সময়ের মধ্যে করা সম্ভব নয় বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (Election commission)। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal) জানিয়েছেন, ২১ ফেব্রুয়ারির আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব নয়। কমিশন সূত্র অনুযায়ী, শুনানি পর্ব শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। তার পরবর্তী সাত দিন অর্থাৎ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে স্ক্রুটিনি। ফলে পূর্ব ঘোষিত ১৪ ফেব্রুয়ারির সময়সীমা কার্যত পিছিয়ে যাচ্ছে।

!

ফেব্রুয়ারির শেষ দিকে তালিকা প্রকাশের সম্ভাবনা SIR voter list

সোমবার বিকেলে সিইও দফতর (CEO Office) সূত্রে জানানো হয়েছে, ২১ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ(SIR voter list) নাও হতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইআরও-দের কাজ শেষ হওয়ার পরে জেলা নির্বাচনী আধিকারিকেরা (DEO) মূল্যায়ন করবেন। তার পর সিইও দফতর সব কিছু খতিয়ে দেখে নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠাবে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। কমিশনের একটি সূত্রের দাবি, সব কিছু ঠিকঠাক চললে ২৭ বা ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury