Suvendu Adhikari Complaint over TMC
Suvendu Adhikari Complaint over TMC

Suvendu Adhikari Complaint over TMC: মনীষীদের মূর্তি ভাঙচুরে তৃণমূলকে তোপ শুভেন্দুর, ‘টাকার জন্য সম্মানও বিসর্জন’ অভিযোগে সরব বিরোধী দলনেতা

Bengal liberty, 18th February:

ফের রাজ্যে মনীষীদের আবক্ষ মূর্তি ভাঙচুর(Suvendu Adhikari Complaint over TMC)। এবার সরাসরি কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। শাসক দলের শাসনে কালী মূর্তি, সরস্বতী মূর্তি, হনুমান মূর্তির পর এবার ছাড় পেলেন না স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামও। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ব্লকের গড়বাড়ী ২ গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম ক্ষিরিশবাড়ী গ্রামে একটি স্থানীয় ক্লাবে (East Midnapore incident)। যেখানে প্রায় ৩৫ বছরের পুরোনো ওই ক্লাব চত্বরে স্থাপিত মনীষীদের আবক্ষ মূর্তি ভাঙচুরের (scholars status vandalized) অভিযোগ উঠেছে। ‘ঘৃণ্য’ এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি তাঁর এক্স (Tweeter) হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন।

Suvendu Adhikari Complaint over TMC
Suvendu Adhikari Complaint over TMC

 

বিরোধী দলনেতার দাবি(Suvendu Adhikari Complaint over TMC)

শুভেন্দুর দাবি, স্থানীয় তৃণমূল নেতৃত্ব দীর্ঘদিনের ক্লাবটি উচ্ছেদ করে ওই জায়গা একটি ডেকোরেটার্স ব্যবসায়ীকে ভাড়া দেওয়ার পরিকল্পনা করেছে। বিরোধী দলনেতার অভিযোগ, ক্লাব সরানোর উদ্দেশ্যেই দুদিন আগে রাতের অন্ধকারে অঞ্চল প্রধান প্রদীপ মণ্ডলের নেতৃত্বে কয়েক জন তৃণমূল কর্মী সেখানে ভাঙচুর চালায়। ওই ঘটনায় ক্লাব প্রাঙ্গণে স্থাপিত স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে (Statue Vandalism) বলে অভিযোগ।

Suvendu Adhikari Complaint over TMC
Suvendu Adhikari Complaint over TMC

 

শুভেন্দুর হুঁশিয়ারি(Suvendu Adhikari Complaint over TMC)

বিরোধী দলনেতার বক্তব্য, “টাকা-পয়সার গন্ধ পেলেই তৃণমূল কংগ্রেসের দিগ্বিদিক জ্ঞান থাকে না। তখন মনীষীদের সম্মানও বিসর্জন দিতে দ্বিধা করে না।” তিনি আরও দাবি করেন, গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানালে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। যদিও ক্লাব কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ তোলেন তিনি।

শুভেন্দুর কথায়, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ও নজরুল শুধু বাংলার নয়, সমগ্র দেশের গর্ব। তাঁদের মূর্তি ভাঙচুরের ঘটনাকে তিনি “ঘৃণ্য ও অপমানজনক” আখ্যা দিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভোটের রাজনীতিতে ‘বাঙালি অস্মিতা’র কথা বলা তৃণমূলের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগও তোলেন তিনি।

আরও পড়ুন:

২২ ফেব্রুয়ারি কি বিজেপিতে ভূপেন? (Himanta: Bhupen to Join BJP) দাবি হিমন্তের, ইস্তফা-জল্পনায় অসম রাজনীতিতে তোলপাড় কাণ্ড

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury