Suvendu Adhikari Post
Suvendu Adhikari Post

Suvendu Adhikari Post: নন্দীগ্রামে শিক্ষিকাকে হেনস্তার অভিযোগ, X পোস্টে বিস্ফোরক শুভেন্দু

Bengal Liberty:

নন্দীগ্রামের আমড়াতলা গতিমাধব বালিকা বিদ্যালয়ে এক শিক্ষিকাকে হেনস্তার অভিযোগ। অভিযোগের আঙুল বুথ লেভেল অফিসারের (BLO) বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনার ভিডিও প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari Post) ।

Suvendu Adhikari Post
Suvendu Adhikari Post

 

হেনস্থার ভিডিও ভাইরাল(Suvendu Adhikari Post)

সংশ্লিষ্ট ভিডিওটিতে যেখানে দেখা যাচ্ছে, একদল ব্যক্তি বিদ্যালয়ের ওই শিক্ষিকার সঙ্গে তর্কাতর্কি ও উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছে। অভিযোগ উঠেছে, ঘটনায় সেখ সানাবুল নামে এক ব্যক্তি নাম প্রকাশ্যে এসেছে। যিনি আমড়াতলা মক্তব বুথের বিএলও (বুথ লেভেল অফিসার) হিসেবেও দায়িত্বে আছেন।

ঘটনায় পুলিশ এবং প্রশাসন সম্পূর্ণ নীরব। বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্যের শাসকদলের প্রশ্রয় নীতির ফলেই দুষ্কৃতীদের দুঃসাহস বেড়েছে। এক্ষেত্রে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা নিচ্ছে না।

সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনশৃঙ্খলা ইস্যুতে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। এই ঘটনাকেও সেই প্রেক্ষাপটে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Suvendu Adhikari Post
Suvendu Adhikari Post

ইতিমধ্যে সমাজের বিভিন্ন স্তর থেকে ওই শিক্ষিকার পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে শুভেন্দু অধিকারীর তরফে। ঘটনার পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে বিরোধীদের তরফে। অবশ্য, শাসক দল গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে।

Suvendu Adhikari Post
Suvendu Adhikari Post

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury