wb election 2026
wb election 2026

wb election 2026: নজির গড়লো বাংলার নির্বাচন ! প্রথম দফা ভোটেই ভাঙলো রেকর্ড , বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়লো ৯০ শতাংশ

Bengal Liberty, Kolkata :

রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই তৈরি হল নতুন নজির wb election 2026। সকাল থেকে ধাপে ধাপে বাড়তে থাকা ভোটদানের হার বিকেল গড়াতেই রেকর্ড ছুঁয়ে ফেলেছে। নির্বাচন কমিশনের বিকেল ৫টার পরিসংখ্যান অনুযায়ী, মোট ভোট পড়েছে প্রায় ৮৯.৯৩%, যা ২০১১ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

wb election 2026
wb election 2026

ভোটের গতি wb election 2026

সকাল থেকে তুলনামূলক ধীরগতিতে শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের হার লাফিয়ে বেড়েছে।
সকাল ৯টা পর্যন্ত: প্রায় ১৮–২০%
বেলা ১টা পর্যন্ত: প্রায় ৬২.১৮%
দুপুর ৩টে পর্যন্ত: একাধিক জেলায় ৮০%+
বিকেল ৫টা পর্যন্ত: প্রায় ৮৯.৯৩% (রেকর্ড)

 

wb election 2026
wb election 2026

বিকেল ৫টা পর্যন্ত জেলাভিত্তিক ভোটের হার

দক্ষিণ দিনাজপুর: ৯৩.১২% (সর্বোচ্চ)
কোচবিহার: ৯২.০৭%
বীরভূম: ৯১.৫৫%
মুর্শিদাবাদ: ৯১.৩৬%
জলপাইগুড়ি: ৯১.২০%
পশ্চিম মেদিনীপুর: ৯০.৭০%
ঝাড়গ্রাম: ৯০.৫৩%
উত্তর দিনাজপুর: ৮৯.৭৪%
বাঁকুড়া: ৮৯.৯১%
মালদহ: ৮৯.৫৬%
পূর্ব মেদিনীপুর: ৮৮.৫৫%
আলিপুরদুয়ার: ৮৮.৭৪%
পুরুলিয়া: ৮৭.৩৫%
পশ্চিম বর্ধমান: ৮৬.৮৯%
দার্জিলিং: ৮৬.৪৯%
কালিম্পং: ৮১.৯৮%

উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল প্রতিটি অঞ্চলেই দেখা গেছে ভোটারদের ব্যাপক উৎসাহ। বিশেষ করে সীমান্তবর্তী ও গ্রামীণ জেলাগুলিতে ভোটদানের হার ৯০ শতাংশের কাছাকাছি পৌঁছে যাওয়ায় প্রশাসনিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এবং নির্বাচন কমিশনের একাধিক সচেতনতা প্রচার, কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং বারবার ভোটদানে উৎসাহ দেওয়ার বার্তার প্রভাব যে বাস্তবে পড়েছে, তা স্পষ্ট আজকের এই বিপুল ভোটদানের হারেই। সাধারণ মানুষ নিজের দায়িত্ব বুঝে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে পৌঁছেছেন এবং ভোট দিয়েছেন এই রেকর্ড তার সবচেয়ে বড় প্রমাণ।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury