Manoj Kumar Agarwal
Manoj Kumar Agarwal

West Bengal Assembly Election: নির্বাচনের মনোনয়ন ঘিরে জরুরি বৈঠক ডাকলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল!

Bengal Liberty, ৩ এপ্রিল ২০২৬ :

পশ্চিমবঙ্গে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগেই চারিদিকে অশান্তির ছবি ধরা পড়ছে। West Bengal Assembly Election কোনো জায়গায় প্রার্থীর গাড়ি ভাঙচুর, আবার কোথাও ইচ্ছাকৃতভাবে ঝামেলা সৃষ্টি করা হচ্ছে। পুলিশ প্রশাসন অনেক ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকায় রয়েছে।

এই সবের মধ্যে প্রার্থীদের মনোনয়ন জমা ঘিরেও জোরদার অশান্তির আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতির উপর নজর রাখতে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

West Bengal Assembly Election
West Bengal Assembly Election

জরুরি বৈঠক :

এই বৈঠকে উত্তর ও দক্ষিণ কলকাতার সমস্ত রিটার্নিং অফিসার ও অবজারভারদের উপস্থিত থাকতে বলা হয়েছে। মনোনয়ন জমার সময় যাতে কোনো রকম অশান্তি, গণ্ডগোল বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। প্রার্থীরা যাতে সুস্থ ও নিরাপদভাবে মনোনয়ন জমা দিতে পারেন, সেই দিকেই কড়া নজর রাখবে কমিশন।

West Bengal Assembly Election
West Bengal Assembly Election

কেন এই জরুরি বৈঠক:

যত নির্বাচনের দিন এগিয়ে আসছে, ততই পরিস্থিতি মারমুখী হয়ে উঠছে। কলকাতার স্ট্যান্ড রোডে ফর্ম ৬-কে কেন্দ্র করে নজিরবিহীন অশান্তি দেখা গেছে। দুই দলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তেজনা চরমে পৌঁছেছে।

এর পাশাপাশি কালিয়াচকে বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাও করার ঘটনাও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে কমিশনের। কমিশনের লক্ষ্য একটাই—ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। কিন্তু এইভাবে পরিস্থিতি চলতে থাকলে সমস্যা কমার বদলে আরও বাড়বে বলেই আশঙ্কা।

১৪৪ ধারা:

রাজ্যের স্পর্শকাতর জায়গাগুলিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সমানে টহল দিচ্ছে। সুস্থ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর।

গণতন্ত্রের উৎসবে এইভাবে রক্তের হোলি আর কতদিন চলবে—তা নিয়েই শাসক ও বিরোধী পক্ষের মধ্যে জোর রাজনৈতিক তরজা চলছে। পাঁচ রাজ্যে নির্বাচন তবুও বাকি চার রাজ্যে যে নির্বাচন মনেই হচ্ছে না অন্য দিকে পশ্চিমবঙ্গ দাবানলের মতো জ্বলছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury