TMC Election
TMC Election

TMC Election: ভোট বিতর্কে নীরব ২০৩ পরাজিত তৃণমূল প্রার্থী

Bengal Liberty:

বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও অধিকাংশ পরাজিত প্রার্থী আদালতে ভোটের ফল চ্যালেঞ্জ করেননি (TMC Election)। কলকাতা হাই কোর্টের তথ্য অনুযায়ী, তৃণমূলের তরফে মাত্র আটটি ইলেকশন পিটিশন দায়ের হয়েছে, যার মধ্যে একটি করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, ২১১টি পরাজিত আসনের মধ্যে ২০৩টি ক্ষেত্রেই কোনও মামলা হয়নি।

TMC Election
TMC Election

অন্যদিকে, ক্ষমতায় আসা বিজেপিও ছ’টি কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করেছে। সব মিলিয়ে হাই কোর্টে দুই দলের মোট ১৪টি ইলেকশন পিটিশন জমা পড়েছে। যদিও ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় ১০০টিরও বেশি আসনে কারচুপির অভিযোগ তুলেছিলেন, তবু অধিকাংশ পরাজিত প্রার্থী আদালতের পথে হাঁটেননি। দলের এক বিধায়কের কথায়, ইলেকশন পিটিশন করতে গেলে পর্যাপ্ত প্রমাণ প্রয়োজন, তাই অনেকেই জনতার রায় মেনে নেওয়াকেই শ্রেয় বলে মনে করেছেন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury