West Bengal Assembly Election 2026
West Bengal Assembly Election 2026

West Bengal Assembly Election 2026: নির্ধারিত সময়ের একদিন আগেই রাজ্যে ঢুকল কেন্দ্রীয় বাহিনী,জেলাভিত্তিক ২৪০ কোম্পানির মোতায়েন তালিকা প্রকাশ

Bengal Liberty, Kolkata:

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি(West Bengal Assembly Election 2026)। তবু ভোটের আগে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের একদিন আগেই রাজ্যে প্রবেশ করছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, শুক্রবার থেকেই ধাপে ধাপে বাহিনী ঢুকতে শুরু করবে। পূর্ব ঘোষণা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি আসার কথা থাকলেও তার আগেই মোতায়েন ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা বেড়েছে।

West Bengal Assembly Election 2026
West Bengal Assembly Election 2026

কেন আগাম বাহিনী? (West Bengal Assembly Election 2026)

রাজ্যে বর্তমানে চলছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এই প্রক্রিয়া ঘিরে একাধিক জেলায় উত্তেজনা, বিক্ষোভ ও রাজনৈতিক চাপানউতোরের ছবি সামনে এসেছে। ফলে পরবর্তীতে এই দাঙ্গা অশান্তি বড় না হয় তার জন্যই এই পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে, চূড়ান্ত তালিকা প্রকাশের আগে সম্ভাব্য অশান্তি ঠেকাতেই কমিশনের এই অগ্রিম পদক্ষেপ। রুট মার্চ ও এলাকা দখল (এরিয়া ডমিনেশন) কৌশলেই বাহিনী নামানো হচ্ছে বলে জানা যাচ্ছে।

West Bengal Assembly Election 2026
West Bengal Assembly Election 2026

মোট কত বাহিনী?(West Bengal Assembly Election 2026)

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে অতিরিক্ত বাহিনী পাঠানো হতে পারে। সংবেদনশীল ও অতিসংবেদনশীল বুথ চিহ্নিত করে এই বণ্টন নির্ধারণ করা হয়েছে।

কোথায় কত বাহিনী? (West Bengal Assembly Election 2026)

কমিশনের নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে,

শীর্ষে যে জেলাগুলি জেলা / কমিশনারেট মোট কোম্পানি

উত্তর ২৪ পরগনা (৩ পুলিশ জেলা + ২ কমিশনারেট) ৩০

মুর্শিদাবাদ (মুর্শিদাবাদ ৮ + জঙ্গিপুর ৮) ১৬

হাওড়া (জেলা + কমিশনারেট) ১৫

দক্ষিণ ২৪ পরগনা ১৫

পূর্ব মেদিনীপুর ১৪

মধ্যম স্তরের মোতায়েন জেলা কোম্পানি

কলকাতা ১২

মালদা ১২

উত্তর দিনাজপুর ১১

দক্ষিণ দিনাজপুর ১০

দার্জিলিং ৯

কোচবিহার ৯

পূর্ব বর্ধমান ৮

চন্দননগর কমিশনারেট ৮

 

তুলনামূলক কম মোতায়েন জেলা কোম্পানি

পশ্চিম মেদিনীপুর ৭

পশ্চিম বর্ধমান ৭

জলপাইগুড়ি ৭

বাঁকুড়া ৭

বীরভূম ৭

হুগলি গ্রামীণ ৬

পুরুলিয়া ৫

ঝাড়গ্রাম ৫

আলিপুরদুয়ার ৫

কালিম্পং ৩

 

বিশেষ নজরকাড়া বিষয় West Bengal Assembly Election 2026

একক জেলা হয়েও পূর্ব মেদিনীপুরে ১৪ কোম্পানি মোতায়েন। উত্তর ২৪ পরগনায় সর্বোচ্চ ৩০ কোম্পানি, যা রাজ্যের মধ্যে সর্বাধিক। সবচেয়ে কম বাহিনী যাচ্ছে কালিম্পং জেলায় (৩ কোম্পানি)।

অতীতের একাধিক নির্বাচনে হিংসা ও সংঘর্ষের নজির রয়েছে বাংলায়। সেই প্রেক্ষাপটে এ বার অনেক আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কতটা শান্তিপূর্ণ ভোটপরিবেশ নিশ্চিত করতে পারে, তা নিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে জল্পনা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury