CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : প্রথম দুর্গাপুর সফরে শুভেন্দু, জনসংযোগ শেষে প্রশাসনিক বৈঠকে দিলেন উন্নয়নমূলক বার্তা

Bengal Liberty, ২১ মে :

মুখ্যমন্ত্রী হওয়ার পর শিল্পনগরী দুর্গাপুরে ছিল মুখ্যমন্ত্রীর প্রথম প্রশাসনিক বৈঠক (CM Suvendu Adhikari)। শিল্পাঞ্চল দুর্গাপুরে আজ, বৃহস্পতিবার একদিকে ছিল কড়া প্রশাসনিক প্রস্তুতি, অন্যদিকে সাধারণ মানুষের উৎসাহ। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম দুর্গাপুর সফরে এসে উন্নয়ন, শিল্প এবং প্রশাসনিক তৎপরতাকে বিশেষ গুরুত্ব দিলেন শুভেন্দু অধিকারী। অন্ডাল বিমানবন্দর থেকে সিটি সেন্টার, সব জায়গাতেই ছিল নজিরবিহীন নিরাপত্তা। তবে শুধুমাত্র প্রশাসনিক বৈঠকেই সীমাবদ্ধ থাকেননি মুখ্যমন্ত্রী, জনসংযোগের মাধ্যমেও মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করেন তিনি (CM Suvendu Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

সিটি সেন্টারে রোড শো (CM Suvendu Adhikari)

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ অন্ডাল বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে দুর্গাপুরের সিটি সেন্টারে আসেন তিনি। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক ও সাংসদরা। পরে একটি হুডখোলা গাড়িতে জনসংযোগমূলক রোড শো করেন মুখ্যমন্ত্রী। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষজন হাত নেড়ে তাঁকে স্বাগত জানান, আর মুখ্যমন্ত্রীও তাঁদের অভিবাদনের জবাব দেন। এরপর তিনি পৌঁছন সৃজনী প্রেক্ষাগৃহে। সেখানে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা তাঁকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানান। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে ছিল কড়া পুলিশি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

পাঁচ জেলার উন্নয়ন ও শিল্প প্রসারে উচ্চপর্যায়ের বৈঠক (CM Suvendu Adhikari)

সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়ার জেলাশাসক, পুলিশ আধিকারিক ও বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্তারা। এছাড়াও বৈঠকে যোগ দেন রাজ্যের কয়েকজন মন্ত্রী ও নবনির্বাচিত বিধায়করা। প্রশাসনিক সূত্রে জানা গেছে, বৈঠকে শিল্পোন্নয়ন, রাস্তা ও পরিকাঠামো উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি প্রকল্পের কাজ দ্রুত শেষ করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কোথায় কাজের গতি বাড়াতে হবে এবং কোন ক্ষেত্রে প্রশাসনিক নজরদারি আরও শক্ত করতে হবে, সে ব্যাপারেও আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন :

Kolkata Municipal Corporation : টলমল ফিরহাদের চেয়ার! ড্যামেজ কন্ট্রোলে কাউন্সিলরদের কালীঘাটে জরুরি তলব মমতার

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury