ছটপুজো নিয়ে বাঙালি-বিহারি বিভাজনকারীদের ‘মুণ্ডচ্ছেদের’ হুঁশিয়ারি! ডানকুনিতে বিস্ফোরক বিজেপি যুব মোর্চা সভাপতি
ছটপুজো নিয়ে বাঙালি-বিহারি বিভাজনকারীদের ‘মুণ্ডচ্ছেদের’ হুঁশিয়ারি! ডানকুনিতে বিস্ফোরক বিজেপি যুব মোর্চা সভাপতি

ছটপুজো নিয়ে বাঙালি-বিহারি বিভাজনকারীদের ‘মুণ্ডচ্ছেদের’ হুঁশিয়ারি! ডানকুনিতে বিস্ফোরক বিজেপি যুব মোর্চা সভাপতি

Bengal Liberty : ছটপুজোকে কেন্দ্র করে বাঙালি-বিহারি বিভাজনের রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি অমিত সামন্ত। তাঁর দাবি, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এমনকি বিভাজনকারীদের ‘মুণ্ডচ্ছেদ’ করার হুঁশিয়ারিও দেন তিনি। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।

ডানকুনির ১৩ নম্বর ওয়ার্ডে টি এন মুখার্জি রোডের ধারে ডানকুনি সেবা সমিতির উদ্যোগে আয়োজিত ছটপুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে এসে এই মন্তব্য করেন অমিত সামন্ত। এদিন ছটপুজো উপলক্ষে স্থানীয়দের মধ্যে বিভিন্ন পুজো সামগ্রী বিতরণ করা হয়। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই বাঙালি ও বিহারিদের মধ্যে বিভাজনের রাজনীতি নিয়ে সরব হন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি।

অমিত সামন্ত বলেন, “১৯৪৬-এর দাঙ্গার সময় কলকাতায় বিহারিরা বাঙালিদের বাঁচিয়েছিল।” তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস ও সিপিএমের তরফে পশ্চিমবঙ্গকে ‘পশ্চিম বিহার’ বানানোর চেষ্টা হচ্ছে বলে প্রচার করা হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বলি পশ্চিম বিহার, পশ্চিম ওড়িশা হবে, পশ্চিম বাংলাদেশ তো করছি না।”

এর পাশাপাশি বাঙালি ও বিহারি পরিচয়ের ঊর্ধ্বে উঠে বৃহত্তর সনাতনী ঐক্যের বার্তাও দেন অমিত। তাঁর বক্তব্যে উঠে আসে ‘অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ’-এর প্রসঙ্গ। তিনি বলেন, “অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ—সনাতনীদের বলেন যুব মোর্চা সভাপতি।”

ছটপুজোকে কেন্দ্র করে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতির এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিশেষ করে ‘মুণ্ডচ্ছেদ’-এর হুঁশিয়ারি ঘিরে প্রশ্ন উঠছে। বিরোধী রাজনৈতিক দলগুলি এই মন্তব্যের সমালোচনা করতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিজেপি নেতৃত্বের বক্তব্য, ছটপুজো ও বাঙালি-বিহারি সম্প্রীতির প্রশ্নে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে তাঁদের অবস্থান স্পষ্ট। অমিত সামন্তের বক্তব্যকে ঘিরে আগামী দিনে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।