Durga Puja
Durga Puja

পুজো উপলক্ষ্যে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

Bengal Liberty: দুর্গাপুজোয় যাত্রীদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের জন্য একাধিক ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পাশাপাশি, ট্রেনের সময়সূচি, স্টপেজের ক্ষেত্রেও একাধিক পরিবর্তন করা হয়েছে। ২১ অক্টোবর অবধি মধ্যরাতেও স্পেশাল ট্রেন চলবে। শিয়ালদহ–রানাঘাট, রানাঘাট–নৈহাটি, শিয়ালদহ–কল্যাণী, শিয়ালদহ–বারাসত, শিয়ালদহ–বনগাঁ এবং নৈহাটি–কৃষ্ণনগর রুটে বিশেষ চালানো হবে স্পেশাল ট্রেন। রাতের বিভিন্ন সময়ে রাণাঘাট ও নৈহাটির মধ্যে বেশ কয়েকটি ট্রেন চালানো হবে। রাতে হাসনাবাদ ও বনগাঁ রুটে চালানো হবে স্পেশাল ট্রেন। শিয়ালদহ-ডানকুনি রুটে রাত ১১টায় ছাড়বে স্পেশাল ট্রেন। ডানকুনি থেকে শিয়ালদহগামী ট্রেন ছাড়বে ১১-৫২ মিনিটে।

শিয়ালদহ দক্ষিণ-বারুইপুর শাখায় রাত ১১-৪০ মিনিটে স্পেশাল ট্রেন ছাড়বে। এই শাখায় রাতে একাধিক স্পেশাল ট্রেন চলবে। কোমাগাতামারু বজবজ ও নিউ আলিপুরের মধ্যে রাতভর স্পেশাল ট্রেন চালানো হবে। ডায়মন্ড হারবার, বারুইপুর ও লক্ষ্মীকান্তপুরের মধ্যে অতিরিক্ত বিশেষ ট্রেন চালানো হবে। শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় বিকেল ৫-৫ মিনিটে স্পেশাল ট্রেন ছাড়বে শিয়ালদহ থেকে। কৃষ্ণনগর থেকে শিয়ালদহগামী ট্রেন ছাড়বে রাত ৮টায়। শিয়ালদহ থেকে রাণাঘাটগামী ট্রেন ছাড়বে বিকেল ৫-৫৫ মিনিটে। রাণাঘাট থেকে শিয়ালদহগামী ট্রেন ছাড়বে ৮-৮ মিনিটে। শিয়ালদহ –কল্যাণীগামী স্পেশাল ট্রেন ছাড়বে সন্ধ্যা ৭-২০ মিনিটে। কল্যাণী থেকে ফিরতি ট্রেন ছাড়বে রাত ৮-৫৫ মিনিটে। শিয়ালদহ-বনগাঁগামী স্পেশাল ট্রেন ছাড়বে বিকেল ৫-৩২ ও সন্ধ্যে ৬-৫৭ মিনিটে ।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।