Amit Shah
Amit Shah

মহাসপ্তমীতে বাংলায় শাহ

Bengal Liberty : মহালয়ায় না আসতে পারলেও পুজোয় বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব কিছু ঠিক থাকলে তিনি সপ্তমীতে কলকাতা শহরে পা রাখবেন। শহরের একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূলকে সরিয়ে বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। সেই পালাবদলের বাংলায় প্রথম দুর্গাপুজো। সেই পুজোরই সাক্ষী থাকতে চলেছেন অমিত শাহ। সূত্রের খবর, মহাসপ্তমীতে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকালে বেলুড় মঠ পরিদর্শনের পর দিনভর একাধিক মণ্ডপে যাবেন তিনি। চুটিয়ে উপভোগ করবেন বাংলার দুর্গাপুজোর আমেজ।

বাংলায় এবারের দুর্গাপুজো অন্যবারের তুলনায় একেবারে আলাদা। কারণ, বিজেপি ক্ষমতায় আসার পর এটাই প্রথম দুর্গাপুজো। মহালয়ার সন্ধ্যায় বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ইডেনে। ইডেনের মেগা ইভেন্টের প্রশংসা শোনা গিয়েছে সকলের মুখে। আগে জানা গিয়েছিল, মহালয়ার সন্ধ্যায় ইডেনে উপস্থিত থাকবেন অমিত শাহ। কিন্তু পরবর্তীকালে তাঁর সফর বাতিল হয়ে যায়।সূত্রের খবর, মহালয়ায় আসতে পারেননি তিনি ঠিকই, তবে মহাসপ্তমীতে বাংলায় থাকবেন শাহ। ওইদিন সকালে বেলুড় মঠে যাবেন তিনি। সেখান থেকে বালির দেশবন্ধু ক্লাবের পুজো পরিদর্শনে যাবেন শাহ। ফিরে সৌজন্যে যাবেন তিনি। এরপর দেড়টা নাগাদ চেতলা ২৪ পল্লি দুর্গাপুজো পরিদর্শনে যাওয়ার কথা শাহের। ২ টোয় চেতলা থেকে শোভাবাজার রাজবাড়ি যাবেন তিনি। এরপর যাবেন শ্রীভূমি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।