Budget 2026
Budget 2026

Budget 2026: দশকের পর দশক পরে পশ্চিমবঙ্গ পেল সর্বাঙ্গীণ উন্নয়ন ও জনকল্যাণমুখী বাজেট: উমেশ রায়

Bengal Liberty: পশ্চিমবঙ্গ সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেটকে স্বাগত জানিয়ে রাজ্যের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক প্রতিমন্ত্রী উমেশ রায় বলেছেন (Umesh Rai), এই বাজেট বহু দশক পর এমন একটি উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি সামনে এনেছে, যেখানে জনকল্যাণ, কর্মসংস্থান, শিল্পোন্নয়ন, আধুনিক পরিকাঠামো, নারী ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষাকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে (Budget 2026)।

তিনি দাবি করেন, এক লক্ষ সরকারি শূন্যপদে নিয়োগ, মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ, সরকারি চাকরিতে বয়সসীমায় ছাড়, যুবকদের জন্য বেকার ভাতা, কৃষকদের আর্থিক সহায়তা ও বিদ্যুৎ ভর্তুকি, ২৫ লক্ষ নতুন আবাসন, মহিলাদের জন্য ‘পিঙ্ক কার্ড’-এর মাধ্যমে বিনামূল্যে বাসযাত্রা, কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ডিএ এবং পেনশন বৃদ্ধি, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের ভাতায় ৫ হাজার টাকা এবং সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, ট্রাফিক ভলান্টিয়ার ও হোমগার্ডদের ভাতায় ২ হাজার টাকা বৃদ্ধির মতো পদক্ষেপ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Umesh Rai (Budget 2026)
Umesh Rai (Budget 2026)

উমেশ রায় আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘ইমপ্যাক্ট এআই মিশন’, প্রতিটি জেলায় JEE, NEET ও CA পরীক্ষাকেন্দ্র, আয়ুষ দফতর গঠন, প্রতিটি বিধানসভা এলাকায় ক্রীড়া পরিকাঠামো, নতুন বিমানবন্দর, মেট্রো সম্প্রসারণ, আধুনিক লজিস্টিক্স করিডর, ঐতিহ্য সংরক্ষণ এবং ধর্মীয় পর্যটনের প্রসারের মতো উদ্যোগ রাজ্যকে বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্থানের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে।

হাওড়া জেলার প্রসঙ্গে তিনি বলেন, ১৯৬৩ সালের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সংক্রান্ত আইনে প্রস্তাবিত সংশোধন হাওড়াকে ২৪ ঘণ্টার অর্থনৈতিক ও বাণিজ্যিক শহর হিসেবে বিকাশের সুযোগ করে দেবে। এর ফলে ব্যবসা, হোটেল, রেস্তোরাঁ, আতিথেয়তা ও পরিষেবা ক্ষেত্রে নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে।

মন্ত্রী জানান, ডানকুনি–লুধিয়ানা মাল্টি-মোডাল লজিস্টিক্স হাব এবং শালিমার–গার্ডেনরিচ আন্ডারওয়াটার হাইওয়ের মতো প্রকল্পগুলি হাওড়াকে পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প, পরিবহন ও লজিস্টিক্স কেন্দ্রে পরিণত করতে সহায়তা করবে।

এছাড়াও হেরিটেজ কমিশন, শক্তিপীঠ সার্কিট এবং শ্রীচৈতন্য সার্কিটের মাধ্যমে বেলুড় মঠ এবং বঙ্কিম ভবন-সহ বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও উন্নয়ন সম্ভব হবে বলে তিনি মনে করেন। এর ফলে ধর্মীয় ও ঐতিহ্যভিত্তিক পর্যটনের প্রসার ঘটবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।


তিনি আরও বলেন, ‘ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড’ এবং আয়ুষ্মান ভারত-এর মতো প্রকল্পের সুবিধা হাওড়ার বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক পাবেন (Budget 2026)। পাশাপাশি আবাসন, বেকার ভাতা, পেনশন, ক্রীড়া পরিকাঠামো ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের সুবিধা জেলার লক্ষ লক্ষ পরিবারের কাছে পৌঁছাবে।

উমেশ রায়ের মতে, এই বাজেট পশ্চিমবঙ্গকে একটি উন্নত রাজ্যে পরিণত করার পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে (Umesh Rai) এবং রাজ্যের প্রতিটি অঞ্চলের পাশাপাশি হাওড়ার উন্নয়নেও নতুন গতি আনবে।

 

আরও পড়ুন: নির্বাচনে হেরে সন্ন্যাসের পথ ধরবেন বলেও ঋতব্রতর ঘরে স্নেহাশিস

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury