Border Tension
Border Tension

Border Tension: কাঁটাতারে দুই দেশের সীমান্ত-সংঘাত, জিরো পয়েন্টে আটকে ১২ অনুপ্রবেশকারী

Bengal Liberty: নদিয়ার হোগলবেড়িয়া থানার রানিনগর সীমান্তে ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর টানাপড়েনে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ, অবৈধ অনুপ্রবেশকারী ১২ জন বাংলাদেশিকে সীমান্তে ঠেলে পাঠানো হয়েছে, আর তাদের নিতে অস্বীকার করছে বিজিবি।

Border Tension
Border Tension

কী ঘটেছে সীমান্তে? (Border Tension)

সূত্র অনুযায়ী, অনুপ্রবেশকারী ওই ১২ জনকে (৪ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৪ জন শিশু) বিএসএফ কাঁটাতারের ওপারে পাঠানোর পর থেকেই এই সমস্যার সূত্রপাত হয়। অন্যদিকে, বিজিবির পালটা দাবি, ওই ১২ জন আসলে ভারতীয় নাগরিক এবং বিএসএফ তাদের জোর করে বাংলাদেশে ‘পুশ ইন’ করানোর চেষ্টা করছে। এই দাবির প্রেক্ষিতে বিজিবি তাদের নিজেদের ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেয়নি।

Advertisement
Advertisement

সমাধানের খোঁজে বৈঠক (Border Tension)

এই অচলাবস্থা কাটাতে শুক্র ও শনিবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিক ‘ফ্ল্যাগ মিটিং’ বা পতাকা বৈঠক হয়েছে। দীর্ঘ আলোচনার পরেও এই সমস্যা নিয়ে কোনো রফাসূত্র মেলেনি। আপাতত ওই ১২ জন জিরো পয়েন্টে মাথাভাঙা নদীর তীরে আটকে রয়েছে এবং তাদের সেখানেই খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে।

Advertisement
Advertisement

বিএসএফ-এর অবস্থান (Border Tension)

বিএসএফ স্পষ্টভাবে জানিয়েছে, রানিনগর সীমান্ত দিয়ে কাউকে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তবে প্রতিবেশী দেশের আপত্তির কথা মাথায় রেখে বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে এবং পরবর্তী নির্দেশের অপেক্ষায় রয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury