গাজিয়াবাদে পুলিশ আউট পোস্টে বোমা বিস্ফোরণের ঘটনা
গাজিয়াবাদে পুলিশ আউট পোস্টে বোমা বিস্ফোরণের ঘটনা

গাজিয়াবাদে বোমা বিস্ফোরণ, ঘটনাস্থলে এটিএস

সম্প্রতি এই বিস্ফোরণের পর ‘তেহরিক উল মুজাহিদিন’ নামে একটি সংগঠন এই ঘটনার দায় স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। পুলিশ সেই সোশ্যাল মিডিয়া পোস্টটি খতিয়ে দেখছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞ দলকেও পাঠানো হয়েছে। তাঁরা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। নমুনাগুলি আগ্রা ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। সেই সঙ্গে এলাকার সিসিটিভি ক্যামেরাও খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তকে ধরার জন্য। বিস্ফোরণ ঘটনার পিছনে কী কী কারণ থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার রাতে ইন্দিরাপুরম পুলিশ স্টেশবের অধীনস্থ বসুন্ধরা পুলিশ আউট পোস্টের কাছে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আউট পোস্টের জানলার কাচ ভেঙে যায়। সেই সময় এক ব্যক্তি খাবার দিতে এসেছিলেন। তিনিও আহত হন। আচমকাই রাতে এই ঘটনাটি ঘটায় সতর্ক পুলিশ প্রশাসন।

Bengal Liberty