Bengal Liberty : মালদার কালিয়াচকে ব্রাউন সুগারকে কেন্দ্র করে বিবাদের জেরে প্রকাশ্যে নৃশংস হামলার অভিযোগ উঠল (Kaliachak)। মঙ্গলবার সকালে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে দুই ভাইয়ের উপর ধারালো হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। ঘটনায় এক ভাইয়ের মৃত্যু হয়েছে, অন্য ভাই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ (Kaliachak)।

বাড়ি থেকে ডেকে নিয়ে হামলা (Kaliachak)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আশরাফুল শেখ, বয়স ৩২ বছর। গুরুতর জখম হয়েছেন তাঁর ছোট ভাই সাদিকুল শেখ। মঙ্গলবার সকাল প্রায় ৭টা নাগাদ কালিয়াচক থানার জালুয়াবাথাল গ্রামের বাড়ি থেকে দুই ভাইকে ফোন করে ডেকে নেওয়া হয় বলে অভিযোগ। এরপর ধারালো হাসুয়া দিয়ে তাঁদের উপর এলোপাথাড়ি কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় ২ জনকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা আশরাফুল শেখকে মৃত বলে ঘোষণা করেন। সাদিকুল শেখ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

ব্রাউন সুগার বিক্রিকে কেন্দ্র করে বিবাদের অভিযোগ (Kaliachak)
মৃতের বাবা রাকিব শেখের অভিযোগ, প্রতিবেশী পিলু শেখ দীর্ঘদিন ধরে এলাকায় ব্রাউন সুগার বিক্রির সঙ্গে যুক্ত। সেই বিষয়কে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে বলে তাঁর দাবি। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। খবর পেয়ে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/07/14/anubrata-mondal-5/


