মেট্রো পরিষেবা
মেট্রো পরিষেবা

গোবর্ধন পুজো উপলক্ষে মেট্রো পরিষেবায় বিরাট পরিবর্তন

ব্লু লাইনে মোট ২৫২টি, গ্রিন লাইনে ২১২টি এবং ইয়েলো লাইনে ৯২টি মেট্রো পরিষেবা পরিচালিত হবে।
ওই পুজো উপলক্ষ্যে রাজ্য প্রশাসন সরকারি ভাবে ছুটির কথা ঘোষণা না করলেও দীপাবলি ও কালীপুজোর আবহে রবিবারের পরের দিন যাত্রী কম থাকতে পারে। এমনটা আঁচ করে মেট্রো ট্রেনের সংখ্যা কমানো হয়েছে বলে সূত্রের খবর। ওই দিন উত্তর-দক্ষিণ মেট্রোয় আপ এবং ডাউন মিলে ২৫২টি ট্রেন চলবে। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় আপ এবং ডাউন মিলে ২১২টি এবং নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোয় আপ এবং ডাউন মিলে ৯২টি ট্রেন চলবে। তবে, সকালে এবং রাতে যথাক্রমে প্রথম এবং অন্তিম মেট্রোর সময় সূচিতে কোনও বদল করা হচ্ছে না।

পাশাপাশি, রবিবার কালীপুজো উপলক্ষ্যে উত্তর-দক্ষিণ এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোয় কালীপুজো উপলক্ষ্যে সকাল ৯টা-র পরিবর্তে সকাল ৮টায় পরিষেবা শুরু হবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

Bengal Liberty