Bengal liberty Desk, kolkata :
ফের চরম দুর্ভোগের শিকার হলেন মেট্রো যাত্রীরা। ব্যস্ত অফিস টাইমে ‘ আত্মহত্যার চেষ্টা ‘ এক ব্যক্তির। মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে ঘটা এই ঘটনাকে ঘিরে কার্যত ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। Metro suicide attempt
সূত্রের খবর, আজ, মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে সোমবার বেলা প্রায় ১১টা ৩৫ মিনিট নাগাদ এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করে, যার ফলে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। ঘটনাটি নজরে আসতেই দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে উদ্ধারকাজ শুরু করেন মেট্রোর কর্মীরা। এই ঘটনার জেরে ব্লু লাইনের (উত্তর দক্ষিণ রুট) ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সীমিত পরিসরে চলছে মেট্রো পরিষেবা।

আংশিক পরিষেবা ও যাত্রীদের ভোগান্তি :
দুর্ঘটনার বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। ফলে দক্ষিণেশ্বর ও কবি সুভাষী লাইনের সমস্ত মেট্রো পরিষেবা কার্যত ব্যাহত হওয়ায় চরম ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা।
আরও খবর
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে একাধিকবার ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনা সামনে এসেছে। কখনও প্রযুক্তিগত ত্রুটি, কখনও বা যাত্রীজনিত কারণে বন্ধ রাখতে হয়েছে পরিষেবা।

মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা :
ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যে নামেন মেট্রো কর্তৃপক্ষ। ওই লাইনের সমস্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তাঁরা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।
তবে, বারবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে যাত্রীদের নিরাপত্তা ও পরিষেবার নির্ভরযোগ্যতা বাড়াতে আরও কড়া নজরদারি এবং ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন মহল থেকে।


